কয়লা - বাংলা রচনা | Bengali Essay on Coal | Bangla Paragraph Writing for Class III - VI কয়লা হাজার হাজার বছর আগে পৃথিবীতে ঘন অরণ্য ছিল । ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক কারণে ভূগর্ভে গাছপুলাে চলে যায় ৷ সেখানে ভুস্তরের চাপে ও অন্যান্য বৈজ্ঞানিক কারণে সেই গাছ শক্ত হয়ে কয়লায় পরিণত হয়েছে ৷ নানা শ্রেণির কয়লা পাওয়া যায় ৷ রান্না করবার জন্য এক প্রকার কয়লা ; ধাতুদ্রব্য গলাবার জন্য ব্যবহার করা হয় অন্য প্রকার কয়লা ৷ কয়লা একটি অতি প্রয়োজনীয় জিনিস I কয়লা নানা কাজে ব্যবহার করা হয় ৷ কয়লা দিয়ে রান্না হয় ৷ এ ছাড়া কয়লা দিয়ে কলকারখানা, রেলগাড়ি, স্টিমার প্রভৃতি চলে ৷ কয়লা থেকে কোল গ্যাস পাওয়া যায়, যা ব্যবহার করা হয় রান্নার কাজে ও আলো জ্বালানোর কাজে ৷ কয়লা থেকে পাওয়া যায় আলকাতরা, ন্যাপথলিন ও অন্যান্য গন্ধ দ্রব্য ৷ রূপ নেই, কিন্তু গুণ আছে I আর সেই গুণের জন্য কয়লার মূল্য অসাধারণ ৷ কয়লা আমাদের সভ্যতাকে অনেক দূর এগিয়ে দিয়েছে I কয়লা - বাংলা রচনা | Bengali Essay on Coal | Bangla Paragraph Writing for Class III - VI কয়লা - বাংলা রচনা | Bengali Essay on Coal | Bang...
বাংলা রচনা, Bangla Essays, Bangla Paragraph writing, 100 words, Paragraph in bengali