যত্নে থাকুক হ্যান্ডব্যাগ জিনিসপত্র রাখার জায়গা বা ফ্যাশন আই়টেম হিসেবে হ্যান্ডবাগের কোনও বিকল্প নেই। তবে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চাইলে দরকার হ্যান্ডব্যাগের সঠিক যত্নের। কাপড় থেকে লেদার, বিভিন্ন ধরনের হ্যান্ডব্যাগের যত্নের টিপস। হ্যান্ডব্যাগ। ওই একটা জিনিসের মধ্যে মাঝে-মাঝে সারা পৃথিবীটাই যেন ঢুকে যায়, না? তাই টাকাপয়সা থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় সামগ্রীকে যত্নে আগলে রাখে যে, তার যত্নটাও তো ঠিকঠাক করতে হবে? আর হ্যান্ডব্যাগ তো একটা-দু’টো থাকলে হয় না। বেসিক কয়েকটা রংয়ের পাশাপাশি লেদার, কাপড়, জুটের মতো ভ্যারাইটিও রাখতে হবে সংগ্রহে। তাদের যত্ন নেওয়ার, পরিষ্কার করারও রয়েছে আলাদা-আলাদা নিয়ম। Select your bags and BUY ONLINE নিয়মিত পরিষ্কার করা: হ্যান্ডব্যাগ পরিষ্কার রাখার প্রথম শর্ত, দু’ তিনদিন পরপর সব চেন খুলে, ব্যাগ উলটো করে ঝেড়ে নিন, এতে ভিতরের সমস্ত ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে। ব্যাগের ভিতরের লাইনিংটি বাইরে দিকে বের করে তার উপর দিয়ে চালিয়ে নিন লিন্ট রোলার। যে ব্যাগের লাইনিং বের করা যায় না সেগুলির ক্ষেত্রে ভিতরেই ছোট ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে।...