গঙ্গাদূষণ - বাংলা রচনা | Bengali Essay on Ganges Pollution | Bangla Paragraph Writing for Class III - VI
গঙ্গাদূষণ - বাংলা রচনা | Bengali Essay on Ganges Pollution | Bangla Paragraph Writing for Class III - VI গঙ্গাদূষণ নদনদীর সঙ্গে যে-কোনাে দেশের মানুষের রয়েছে নিবিড় যােগ। দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে নদীর প্রভাব খুব বেশি। দেশের নদীপ্রবাহ ও জনপ্রবাহ এক সূত্রে গাঁথা। নদী জল দেয়, রুক্ষ প্রান্তরকে করে তােলে শস্যশ্যামল,-নদীতে নৌকা, জাহাজ, ব্যাবসা-বাণিজ্যের জিনিসপত্র নিয়ে ঘাটে ঘাটে ভেড়ে। নদীর তীরে গড়ে ওঠে শহর-বন্দর। এমনিভাবে সভ্য মানুষের প্রভূত উপকারসাধন করে নদী।ভারতবর্ষের অন্যতম নদী গঙ্গা। কোটি কোটি ভারতীয় নরনারীর জীবনে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ও আধ্যাত্মিক দিক থেকেও গঙ্গানদীর প্রভাব অপরিসীম। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে এর উৎপত্তি। উৎসমুখ থেকে মােহানা পর্যন্ত গঙ্গানদী ২,৫২৫ কিলােমিটার বিস্তৃত। বহু জনপদের মধ্যে দিয়ে বয়ে গেছে গঙ্গা। এর তীরে তীরে গড়ে উঠেছে অনেক তীর্থ—এর জলে বিধৌত হয়েছে বহু প্রান্তর। গঙ্গা তাই ভারতীয়দের কাছে কল্যাণময়ী জননীস্বরূপিণী।গঙ্গাকে বলা হয়েছে পতিতােদ্ধারিণী, সুখদা, মােক্ষদা গঙ্গ। কিন্তু সেই গঙ্গা আধুনিক যন্ত্রসভ্যতার কবলে পড়ে আজ পীযুষ...