ভারতের জাতীয় সংগীত - বাংলা রচনা | Bengali Essay on National Anthem | Bangla Paragraph Writing for Class III - VI
ভারতের জাতীয় সংগীত - বাংলা রচনা | Bengali Essay on National Anthem | Bangla Paragraph Writing for Class III - VI ভারতের জাতীয় সংগীত জাতীয় সংগীত যে কোনাে স্বাধীন দেশের মহামূল্য সম্পদ। দেশের জাতীয় পতাকার মতােই এর মর্যাদা। জাতীয় পতাকা যেমন কয়েকটি রঙিন কাপড়ের অংশবিশেষ মাত্র নয়, অনুরূপভাবে জাতীয় সংগীতও কেবলমাত্র সুর-তাল-লয়ে বাঁধা কবিতা নয়। জাতীয় সংগীতের মধ্যেই লুকিয়ে থাকে সেই দেশের আশা-প্রত্যাশার কথা, সেই দেশের আদর্শ-অনুভবের কথা। ভারতের জাতীয় সংগীতের মর্যাদাও অনন্য। পরাধীন ভারতবর্ষে ১৮৯৬ খ্রিস্টাব্দের ২৮ ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের অধিবেশন হয়। উক্ত অধিবেশনে বঙ্কিমচন্দ্রের 'বন্দেমাতরম্' জাতীয় সংগীতরূপে গৃহীত হয়। পরবর্তী কালে ১৯১১ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ যখন ‘জনগণমন’ সংগীতটি রচনা করেন, তখন সেবারের কংগ্রেস অধিবেশনে সংগীতটি গীত হয়। ভারত স্বাধীন হওয়ার পর গণপরিষদ 'বন্দেমাতরম্' এবং ‘জনগণমন’দুটি সংগীতকেই (জনগণমন সংগীতের কেবলমাত্র প্রথম স্তবক) জাতীয় সংগাতের মর্যাদা দেয়। পরবর্তী কালে অবশ্য ‘জনগণমন'কে জাতীয় সংগীত (National Song) এবং 'বন্দেমাতরম্' কে জ...