মহাকাশ অভিযান - বাংলা রচনা | Bengali Essay on Space Mission | Bangla Paragraph Writing for Class III - VI
মহাকাশ অভিযান - বাংলা রচনা | Bengali Essay on Space Mission | Bangla Paragraph Writing for Class III - VI মহাকাশ অভিযান মহাকাশে পাড়ি দেবার ইচ্ছা মানুষের বহু দিনের। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের মনের এই ইচ্ছা আরও দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছিল। তা ছাড়া মহাকাশ যাত্রার পথকে আরও সুগম করেছিলেন গ্যালিলিও, কেপলার, নিউটন প্রমুখ স্বনামধম্য বৈজ্ঞানিক তাদের নানা আবিষ্কারের মাধ্যমে। আধুনিক বিজ্ঞানের নবতম আবিষ্কার রকেটের সাহায্যেই মহাকাশ অভিযান সফল হয়েছে। ১৯৬১ সালে সােভিয়েট মহাকাশচারী ইউরি গ্যাগারিন মহাকাশে ভ্রমণ করে পৃথিবীতে ফিরে আসেন। তারপর রাশিয়া ও আমেরিকা নানাভাবে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে মহাকাশ অভিযানের চেষ্টা চালিয়ে গেছে। ঊনবিংশ শতাব্দীর নানা সময়ে এইভাবে মহাকাশ অভিযান হয়েছে এবং এখনওহচ্ছে। এই মহাকাশ অভিযানের ব্যাপারে আমাদের দেশও পিছিয়ে নেই। ভারতও বেশ কয়েকটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছে। তা ছাড়া দেশের নানা জায়গায় বেশ কয়েকটি মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। ১৯৭৫ সালে ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছিল। তারপর ১৯৭৯ সালে দ্বিতীয় বার। তা ছা...