একটি বর্ষার সন্ধ্যা - বাংলা রচনা | Bengali Essay on A Monsoon Evening | Bangla Paragraph Writing for Class III - VI
একটি বর্ষার সন্ধ্যা - বাংলা রচনা | Bengali Essay on A Monsoon Evening | Bangla Paragraph Writing for Class III - VI একটি বর্ষার সন্ধ্যা সারাদিন টুপ্ টাপ্ টুপ্ টাপ্ করে বৃষ্টি হচ্ছে। দেখতে দেখতে বিকেল নামল। পাখিদের ডাকাডাকি আর শােনা যাচ্ছে না। মাঝে মাঝে দু-একটা কাকের ডাক কানে আসছে। গাঁয়ের চাষাভূষা মানুষেরা ভিজতে ভিজতে বাড়ি ফিরে আসছে। গােরুগুলাে হাম্বা রবে ডাকছে। ও-বাড়ির শচীনদা শহর থেকে ফিরে আসছে। তার মাথায় ছাতা, হাতে জুতাে। খেলার মাঠে জল দাঁড়িয়েছে বলে খেলা হয়নি। দূরে দিঘির পাড়ে কারা যেন ছিপ ফেলে মাছধরছে। সামনের জামরুল গাছে দুটো শালিক বসে বসে ভিজছে। আমি জানালার ধারে চুপচাপ বসে আছি। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। দূর থেকে ভেসে আসছে মেঘের গুরু গুরু ধ্বনি। ঘরে ঘরে আলাে জ্বলে উঠল। সন্ধ্যা নিবিড় হয়ে এল। আমি টেবিলে লণ্ঠন রেখে পড়তে বসলাম। বাইরে এখনও অঝােরে বর্ষণ চলছে। বারবার আমার মনে আসছে রবীন্দ্রনাথের কবিতার সুর :নীল নবঘনে আষাঢ় গগনে/তিল ঠাঁই আর নাহি রে....। একটি বর্ষার সন্ধ্যা - বাংলা রচনা | Bengali Essay on A Monsoon Evening | Bangla Paragraph Writing for Class III - VI একটি বর্ষার সন্ধ্...