কিশাের কবি সুকান্ত - বাংলা রচনা | Bengali Essay on Poet Sukanta Bhattacharya | Bangla Paragraph Writing for Class III - VI
কিশাের কবি সুকান্ত - বাংলা রচনা | Bengali Essay on Poet Sukanta Bhattacharya | Bangla Paragraph Writing for Class III - VI কিশাের কবি সুকান্ত সুকান্ত আজ সবার প্রিয় কবি। মাত্র ২১ বছর বয়সে তিনি মারা যান। বয়সে তরুণ হলেও তার কবিতা যে-কোনাে নামি কবির কবিতার পাশে স্থান করে নিতে পারে। সমাজে প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে; মালিক-শ্রমিক, ধনী-গরিবের বিভেদ থাকবে না—এই ছিল সুকান্তের স্বপ্ন। এই স্বপ্নকে সফল করার জন্য তিনি কবিতা লিখেছেন। সুকান্তের কবিতা মানুষের মনে আগুন ধরিয়ে দেয়। যেমন তার শব্দ, তেমন ছন্দ, তেমন ভাব। সুকান্তকে তাই বিদ্রোহী কবি বলা হয়। অল্পদিন বেঁচে থাকার মধ্যেই তিনি শ্রমিক-কৃষকের পাশে দাঁড়িয়ে মিছিল করেছেন, আন্দোলন করেছেন। ছাড়পত্র, ‘ঘুম নেই’, ‘মিঠেকড়া’ প্রভৃতি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। ১৩৩৩ সালের শ্রাবণ মাসে কলকাতায় সুকান্তের জন্ম। পিতা নিবারণ ভট্টাচার্য, মা সুনীতি দেবী। অল্প বয়সে সুকান্ত মাকে হারান। পারিবারিক জীবনে আসে নানা বিপর্যয়, অভাব-অনটন। তিনি যক্ষ্মারােগে আক্রান্ত হয়ে ১৯৫৪ সালের ২৯ বৈশাখ হাসপাতালে মারা যান। দুঃখ এই, সুকান্ত তার কোনাে বইকে ছাপার অক্ষরে দেখে ...