নদীতীরের দৃশ্য - বাংলা রচনা | Bengali Essay on View of River Bank | Bangla Paragraph Writing for Class III - VI নদীতীরের দৃশ্য নদীর ছল্ ছল্ কল্ কল্ ধ্বনিতে কত কথা বয়ে যাওয়ার দৃশ্য সবারই চেনা। নদীর দুপারে ভাঙাগড়ার খেলা চলে। মাঝে মাঝে নদীর বুকে জেগে ওঠা পলিমাটির চরে রােদের ঝিকিমিকি খেলা আমাদের মুগ্ধ করে। শান্ত স্রোত, কাকচক্ষু, নির্মল ধারায় বয়ে যাওয়া নদীর জলে মেঘ রৌদ্রের ছায়া পড়ে চাঁদ সূর্যের মহার্ঘ রত্ন ছড়ায়। নদীর দুপারে ঘাসে ভরা মাঠ, ঝােপ-ঝাড়, আম কাঁঠালের গাছের সারি যেমন দেখা যায়, তেমনি রাখাল মাঠে গােরু চরায়, সবুজ ঘাসে আধশােয়া হয়ে বাঁশি বাজায়। দুচোখে তার অবাক করা। সরলতা, মুখে তার অনাবিল হাসি। নদীর দুপারে জনবসতির কাছাকাছি বাঁধানাে ঘাট। সেখানে গ্রামের মেয়েরা আসে জল নিতে, গল্প করতে আর সংসারের সুখদুঃখের কথা বলতে। কেউ স্নান করে, কাপড় কাচে। দুপুরে গােরু মােষ নিয়ে ক্লান্ত কৃষক নদীর পাড়ের উপর একটুখানি জিরিয়ে নেয়। নদীর দুপারে দূরে দূরে শিবের দেউল, প্রাচীন মন্দির, বটের ছায়া ছড়িয়ে আছে। নদীতীরের দৃশ্য মানবমনকে বাস্তব ও কল্পনায় মেদুর করে রাখে। নদীতীরের দৃশ্য - বা...