তােমার প্রিয় বই - বাংলা রচনা | Bengali Essay on Your Favorite Book | Bangla Paragraph Writing for Class III - VI
তােমার প্রিয় বই - বাংলা রচনা | Bengali Essay on Your Favorite Book | Bangla Paragraph Writing for Class III - VI তােমার প্রিয় বই আমার প্রিয় বই : কোনাে কোনাে বই মনের দরজায় এসে সব সময় উঁকি দেয়। এমন একটি উপন্যাস হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেনাপাওনা’। এই উপন্যাসটি প্রথম মায়ের মুখ থেকে শুনেই। পরে পুজোর ছুটিতে পড়েছি। অসাধারণ লেগেছে এর কাহিনি। এই উপন্যাসটি আমার এখনও পর্যন্ত প্রিয় বই। বইটি কেন আমার প্রিয় : উপন্যাসের মূল চরিত্র অলকা। অলকাকে বিয়ে করেছিলেন জীবানন্দ। এই জীবানন্দ ছিলেন জমিদার। তবে তিনি অত্যচারী। প্রজাদের সঙ্গে তার সম্পর্ক ভালাে ছিল না। তাছাড়া তিনি ছিলেন মদ্যপ। কিন্তু অলকার সান্নিধ্যে তার মন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়। তিনি অন্য আর এক জীবনের সন্ধান করেন। লেখক সম্পর্কে আলােচনা : বাংলা কথাসাহিত্যে রবীন্দ্রনাথ নিজে একটি যুগ। সেই যুগভূমিতে অবস্থান করেও শরৎচন্দ্র হয়ে ওঠেন অসাধারণ। ১৮৭৬ সালে, সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র। পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়। মা ভুবনমােহিনী দেবী। শৈশবে প্যারীচরণ পাঠশালা ও পরে সিদ্ধেশ্বর মাস্টারের ...