বিদ্যাসাগর সেতু - বাংলা রচনা | Bengali Essay on Vidyasagar Setu | Bangla Paragraph Writing for Class III - VI
বিদ্যাসাগর সেতু - বাংলা রচনা | Bengali Essay on Vidyasagar Setu | Bangla Paragraph Writing for Class III - VI বিদ্যাসাগর সেতু দ্বিতীয় হুগলি সেতুর নাম বিদ্যাসাগর সেতু। রবীন্দ্র সেতুর পর এই সেতু হাওড়া-কলকাতার মধ্যে আবার সরাসরি যােগাযােগের পথ রচনা করল। ১৯৭২ খ্রিস্টাব্দে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। ৩৮৮ কোটি টাকা ব্যয়ে ১৯৯৩ খ্রিস্টাব্দে এটির কাজ শেষ হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী পি. ভি. নরসিমা রাও জাতির উদ্দেশ্যে এটি উৎসর্গ করেন। এই সেতুটি পৃথিবীর তৃতীয় এবং এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম sxঝুলন্ত সেতু। হুগলি নদীর দু-পাড় থেকে ছুটে আসা দুটি অতিকায় দোলনার সংযােগে সেতুটি তৈরি হয়েছে। দু-পাড়ে দাঁড় করানাে দুটি বিশাল স্তম্ভে অসংখ্য কেন্দ্র। দিয়ে দোলনা দুটি বাঁধা। সেতুটি ৪৫৭.২ মিটার দীর্ঘ। নীচ দিয়ে জাহাজ চলাচলের জন্য উচ্চতা রাখা হয়েছে ৩৩.৮৭ থেকে ৩৪.৮৮ মিটার। মাঝখানের রাস্তা ২৬ মিটার চওড়া। দু-পাশে ২.৫ মিটার পায় হাঁটার পথ। এই সেতু কলকাতার সঙ্গে পশ্চিম ভারতের সড়কপথে যােগাযােগের পথ সুগম করেছে। এই সেতু দিয়ে দিনে পঁচাশি হাজার যানবাহন ও হাজার হাজা...