শিল্পী পাখি বাবুই - বাংলা রচনা | Bengali Essay on Weaver Bird | Bangla Paragraph Writing for Class III - VI
শিল্পী পাখি বাবুই - বাংলা রচনা | Bengali Essay on Weaver Bird | Bangla Paragraph Writing for Class III - VI শিল্পী পাখি বাবুই বাবুই পাখি দেখতে চড়াই পাখির মতন I এদের রং কালো- সাদা - বাদামি মেশানো I এদের ‘শিল্পী পাখি’ বলে I বাবুইয়ের মতো নিখুঁত বুনট দিয়ে কোনো পাখি বাসা বানাতে পারে না I সাপুড়ের বাঁশির মতো এদের বাসার গড়ন । তাল গাছ, খেজুর গাছ ও বাবলা গাছের ডালে এরা বাসা বাঁধে I দূর থেকে দেখলে মনে হয় কতগুলো মোটা মোটা সাপুড়ের বাঁশি ঝুলছে I এরা তাল গাছ ও খেজুর গাছের পাতা সরু সরু ফালি করে বুনট দিয়ে বাসা বানায় I প্রতিটি বাসা তাল খেজুরের ডালের সঙ্গে শক্ত করে বাঁধা থাকে I ঝড় ও বাতাস তাকে সহজে ফেলতে পারে না । বাবুইয়ের বাসা খুব পুরু ও মাঝখানটা মোটা হয় I বর্ষার জল গা বেয়ে গড়িয়ে যায় ; ভিতরে ঢুকতে পারে না I বাবুই তার বাসাকে একতলা , দোতলা , এমনকি তিনতলা পর্যন্ত করে I বাসার নীচের সরু গোলাকার পথ দিয়ে এরা আসা-যাওয়া করে I এরা দল বেঁধে থাকে I শিল্পী পাখি বাবুই - বাংলা রচনা | Bengali Essay on Weaver Bird | Bangla Paragraph Writing for Class III - VI শিল্পী পাখি বা...