আমাদের গ্রাম - বাংলা রচনা | Bengali Essay on Our Village | Bangla Paragraph Writing for Class III - VI
আমাদের গ্রাম - বাংলা রচনা | Bengali Essay on Our Village | Bangla Paragraph Writing for Class III - VI আমাদের গ্রাম আমাদের গ্রামের নাম চাতরা। উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এই গ্রামটি। গ্রামটি অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ। চারিদিকে ভরে আছে বড়াে বড়াে গাছ। যা সমগ্র গ্রামটিকে ছায়া প্রদান করে। গ্রামের সামনে দিয়ে চলে গেছে বড়াে পাকা সড়ক। এই সড়ক দিয়ে অন্যান্য জায়গার সঙ্গে যােগাযােগ স্থাপন করা যায়। যােগাযােগের ব্যবস্থা ভালাে থাকায় আমাদের গ্রামটি সবসময় থাকে কর্মমুখর। আমাদের গ্রামে কিছু পুরােনাে বাড়ি আছে যা পুরােনাে দিনের স্মৃতিকে এখনও বহন করে চলেছে। এছাড়াও রয়েছে কিছু কাঁচা বাড়ি। তবে বেশির ভাগ বাড়িই এখন পাকা হয়ে গেছে। গ্রামের রাস্তাঘাট বেশির ভাগই পাকা। এই গ্রামে অধিকাংশ মানুষ বর্তমানে চাকুরিজীবী। তবে কৃষিজীবী মানুষ যেমন আছে তেমনি আছে ব্যবসায়ী মানুষও। সকলের মধ্যেই আছে সখ্যতা। সবাই সবার সুখ-দুঃখের সাথী। এই গ্রামের লােকসংখ্যা ক্রমে বেড়ে চলেছে। গ্রামের পুকুরটিতে প্রতিদিন গ্রামের মানুষ স্নান করতে আসে এবং পরস্পরের মধ্যে ভাবের আদানপ্রদান ঘটে। যখন মাঠে ধানচাষ হয় তখন সােনালি ধানে...