Skip to main content

ল্যাপটপের যত্ন

 ল্যাপটপের যত্ন

ওয়ার্ক ফ্রম হোমের যুগে ল্যাপটপই আমাদের প্রাণভোমরা! তাই এই অত্যন্ত প্রয়োজনায় গ্যাজেটটির যথাযথ যত্ন নিন।

কী করবেন

ল্যাপটপের অন্যতম প্রধান শত্রু ধুলোময়লা। ল্যাপটপে অতিরিক্ত ধুলো জমা হলে ল্যাপটপ সহজেই গরম হয়ে য়ায়। এছাড়া ল্যাপটপে ক্রমশ ময়লা জমতে থাকলে আরও নানা সমস্যা দেখা দিতে পারে। তাই ল্যাপটপ যতটা সম্ভব পরিচ্ছন্ন রাখুন। তবে ল্যাপটপ পরিষ্কার করার সময় সতর্ক থাকা দরকার। ঘষাঘষি করে পরিষ্কার করতে গেলে কিন্তু হিতে বিপরীত হবে। ল্যাপটপ পরিষ্কার করার জন্য প্রথমেই পাওয়ার অফ করে নিন। ল্যাপটপের আলগা ধুলো পরিষ্কার নরম সুতির কাপড় দিয়ে মুছে নিন। কিবোর্ড পরিষ্কার করার জন্য কিবোর্ড পরিষ্কার করার উপযোগী ব্রাশ ব্যবহার করতে পারেন। এছাড়া কমপ্রেসড এয়ার ক্যানও ব্যবহার করা যায়। কিবোর্ডে ময়লা খুব বেশি থাকলে হোয়াইট ভিনিগারে মাইক্রোফাইবারের কাপড় ডুবিয়ে আলতো করে মুছে নিন। নতুন ল্যপটপ কেনার সময় কিবোর্ড প্রোটেক্টর লাগিয়ে নিন। ল্যাপটপ টাচ স্ত্রিন হলে অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করুন। কখনও ল্যপটপ জল বা গ্লাস ক্লিনার দিয়ে মুছবেন না।

ল্যপটপ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তাই ল্যাপটপের এয়ারভেন্ট যাতে পরিষ্কার থাকে সেদিতে খেয়াল রাখুন। মাঝেমধ্যে নরম ব্রাশ দিয়ে ভেন্ট পরিষ্কার করুন। খুব গরম জায়গা, হিটার কিংবা রান্নঘরের কাছাকাছি ল্যাপটপ না রাখাই ভাল। বন্ধ গাড়ির তাপমাত্রাও বেশি থাকে। তাই গাড়িতে দীর্ঘক্ষণ ল্যাপটপে ফেলে রাখবেন না। বিছানায় বা বালিশের উপর ল্যাপটপ রেখে ব্যবহার না করাই ভাল। অনেক ল্যপটপেরই নীচের দিকে এয়ার ভেন্ট থাকে। বিছানায় ল্যাপটপ ব্যবহার করলে তাপ বেরতে পারে না এবং ল্যাপটপের ক্ষতি হয়। চেষ্টা করুন ল্যাপটপ টেবল বা সমান কোনও জায়গায় রেখে ব্যবহার করতে।

ল্যাপটপে কাজ করার সময় চা, কফি বা ঠান্ডা পানীয় থাকলে সাবধান থাকুন। ল্যাপটপে অনেক ছোট ছোট যন্ত্রাংশ থাকে। অসাবধানে তরল পদার্থ ল্যপটপে পড়ে গেলে এই পার্টসগুলির ক্ষতি হতে পারে। শর্ট সার্কিট হওয়াও অসম্ভব নয়। একই ভাবে খাবার খেতে খেতে ল্যাপটপে কাজ করা উচিত নয়। প্রথমত হাতে লেগে থাকা খাবার কিবোর্ডে ক্রমশ জমতে থাকলে কিবোর্ড সহজেই নোংরা হয়ে যেতে পারে। টাচ প্যাড পরিষ্কার শুকনো হাতে ব্যবহার করুন। ভিজে হাতে টাচ প্যাড ঠিকভাবে কাজ নাও করতে পারে।

ল্যাপটপ এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সময় ডিসপ্লে ধরে তুলবেন না। ল্যাপটপের নীচের অংশ ধরে সরান। কারণ ল্যাপটপের নীচের অংশের ভার বেশি থাকে। তাই সবসময় ডিসপ্লে ধরে সরালে ল্যাপটপের জয়েন্ট আলগা হয়ে যেতে পারে। ল্যাপটপের উপর মোটা বই বা ভারী কিছু রাখবেন না। এতে ডিসপ্লে বা কিবোর্ডের ক্ষতি হতে পারে। 

ল্যাপটপে কাজ হয়ে গেলে ডিসপ্লে ইউনিটটি বন্ধ করে রাখুন। এতে ল্যাপটপ অযথা ময়লা হবে না। অনেকে আবার ডিসপ্লে কিছুটা নামিয়ে স্ট্যান্ডবাই মোডে রেখে দেন। এক্ষেত্রে সতর্ক থাকুন। কিবোর্ডের উপর পেন, পেনসিল, হেডফোন ইত্যাদি যেন না থাকে। এতে ডিসপ্লে হঠাৎ বন্ধ করে দিলে মনিটরের ক্ষতি হতে পারে।

ল্যাপটপ সারাতে দেওয়ার আগে গুরুত্বপূর্ণ তথ্যগুলির ব্যাকআপ অবশ্যই নিয়ে রাখুন। হঠাৎ করে ল্যাপটপ খারাপ হলে অনেক সময় ফরম্যাট করে দিতে হয়। তাই সাবধান থাকা দরকার।

ল্যাপটপ নিয়ে ট্র্যাভেল করার সময় ল্যাপটপ কভার এবং উপযুক্ত ল্যাপটপ ব্যাগ ব্যবহার করুন। এতে ধুলো, ময়লা, স্ক্র্যাচ বা হঠাৎ আঘাত লাগা থেকে ল্যাপটপ নিরাপদ থাকবে।

 

ল্যাপটপে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন। নানা ধরনের ওয়েব পেজ খোলা, পেনড্রাইভে ফাইল ট্রান্সফার করা ইত্যাদি নানা কারণে ল্যাপটপ ভাইরাসে আক্রান্ত হতে পারে। ভাইরাস গুরুত্বপূর্ণ তথ্য পাচার করা, সফটওয়্যারের ক্ষতি করা সহ নানা বিপদ ডেকে আনতে পারে। অনলাইনে ফ্রি অ্যান্টিভাইরাসও পাওয়া যায়। তবে সেগুলো ইনস্টল করার আগে ভাল করে সেই সম্পর্কে জেনে নিন। অনেকসময় এইধরনের অ্যান্টিভাইরাসেও ভাইরাস থাকে।   

বছরে একবার কোনও নির্ভরযোগ্য সার্ভিস সেন্টার থেকে ল্যাপটপ সার্ভিসিং করিয়ে নিন। এতে ল্যাপটপ অনেকদিন ভাল থাকবে।







BIRTHDAY HOROSCOPE BY DATE OF BIRTH



January

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


February

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th


March

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


April

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th


May

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


June

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th


July

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


August

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


September

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th


October

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


November

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th


December

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st

Popular posts from this blog

একটি গরিব ছাত্রের অধ্যবসায় - বাংলা রচনা | Bengali Essay on The Perseverance of a Poor Student | Bangla Paragraph Writing for Class III - VI

একটি গরিব ছাত্রের অধ্যবসায় - বাংলা রচনা | Bengali Essay on The Perseverance of a Poor Student | Bangla Paragraph Writing for Class III - VI  একটি গরিব ছাত্রের অধ্যবসায়  এক গরিব প্রাথমিক শিক্ষকের ছেলে আমি। তাই ছেলেবেলা থেকেই অভাব- অনটনের মধ্যেই মানুষ হয়েছি। এই অভাব আমার শিক্ষার পথে কোনােদিনই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। আমার বাবার মাসান্তিক বেতনে আমাদের বৃহৎ পরিবারের ভরণপােষণ চলে কিন্তু আমার বাবা কোনােদিনই এই ব্যাপারটিকে ভাগ্যের দোষ বলে আক্ষেপ করেননি। তার কাছেই আমি শিখেছি, কখনও নিজের দুঃখকষ্টকে বড়াে করে দেখা উচিত নয়। চোখের সামনে বাবার আদর্শ আছে বলেই সংসারে অভাব-অনটন থাকা সত্ত্বেও আমি জীবন সম্পর্কে আশাবাদী। আমার সামর্থ্য না থাকলেও আমি আমার থেকে দুঃস্থ ছাত্রদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করি। এক গরিব ছাত্র হিসাবে আমার কথা খুব একটা মূল্যবান নয়। আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার শিক্ষক মহাশয়গণ ও সহপাঠীদের কাছ থেকে আমি যে ভালােবাসা ও সহানুভূতি প্রতিমুহূর্তে লাভ করি, তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। একটা কথা আমাদের সকলেরই মনে রাখতে হবে, আমার মতাে আমাদের এই দরিদ্র ভারতবর্ষে...

একটি মেলা - বাংলা রচনা | Bengali Essay on A Fair | Bangla Paragraph Writing for Class III - VI

একটি মেলা - বাংলা রচনা | Bengali Essay on A Fair | Bangla Paragraph Writing for Class III - VI একটি মেলা মেলা মানেই লােকারণ্য, দোকানের সারি, নাগরদোলা আর সার্কাসের তাঁবু, বেলুন ওড়ানাে, বাঁশিওয়ালার বাঁশির সুরের ঐকতান। মেলা মানেই শহর-গ্রামের মানুষের মেলবন্ধন, কিশাের-কিশােরীর কৌতূহলী উৎসুক মুখ। মেলা মানেই মিলেমিশে একাকার। আমার দেখা একটি মেলা-কলকাতা থেকে খুব একটা দূরে নয়, ট্রেনে, বাসে দুভাবেই যাওয়া যায়। মেলাটি বেশ পুরােনাে, হুগলির কাছাকাছি গ্রাম ঘেঁসে এই মেলা। জন্মাষ্টমীকে কেন্দ্র করে এই মেলার শুরু, চলতে থাকে প্রায় একমাস। মেলার মূল অংশটিতে পৌরাণিক কাহিনির চিত্রায়ণ, কর্ণার্জুন সংগ্রাম, দ্রৌপদীর স্বয়ম্বর সভা, জয়দ্রথ বধ, ভীম-দুর্যোধনের গদাযুদ্ধ প্রভৃতি পুরাণ মহাভারতের কাহিনি অবলম্বন করে ছবি ও পুতুলের ছড়াছড়ি। বাসুকির বসুদেবের মাথায় ফণার ছাতা ধরে যমুনা পার, নন্দোৎসব, কংসের কারাগারে দৈববাণী, কৃষ্ণের ননীচুরি, পুতনা বধ, কালীয় দমন প্রভৃতি বিষয়গুলির উপর পুতুল নাচ। দোকানপাটে কেনাবেচার ভিড়, দর্শনীয় সারি সারি বাদাম ভাজার দোকান, তােলা উনুনের উপর বড়াে বড়াে কড়াই, বালির মধ্যে গা ডুবিয়ে গ...

ধান - বাংলা রচনা | Bengali Essay on Paddy | Bangla Paragraph Writing for Class III - VI

ধান - বাংলা রচনা | Bengali Essay on Paddy  | Bangla Paragraph Writing for Class III - VI ধান বাংলার প্রধান খাদ্যশস্য ধান। ধান নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গান রচনা করেছেন—“আজি ধানের খেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা”। আবার 'নতুন ধান্যে হবে নবান্ন তােমার ভবনে ভবনে'। ধান গাছ ঘাসজাতীয় উদ্ভিদ। ধান গাছ লম্বায় তিন-চার ফুট হয়। ধান গাছ একবার ফসল দিয়ে মরে যায় বলে একে ওষধি জাতীয় গাছ বলে। ধানচাষের জন্য উর্বর দোআঁশ মাটি প্রয়ােজন। বৃষ্টি প্রায় ২০০ সেমি। যখন ধানগাছ মাঠে মাঠে ভরে ওঠে মনে হয় যেন সবুজের বন্যা হয়েছে। পাকা ধানের রং সােনার মতাে। বাংলার ধানের সােনালি রং দেখেই কবি হয়তাে বলেছিলেন সােনার বাংলা। বাংলায় ধান সাধারণত দুরকমের হয়—আউশ আর আমন। ভারতের অনেক রাজ্যে ধানের চাষ হয়। পশ্চিমবঙ্গে ধানচাষ সবচেয়ে বেশি হয়। ধান থেকে চাল হয়। চাল ফুটিয়ে ভাত। এই ভাতই আমাদের প্রধান খাদ্য। এছাড়া মুড়ি, চিড়া, খই ইত্যাদি হয়। খড় গােরুতে খায় ও ঘর ছাওয়ার কাজে ব্যবহৃত হয়। অঘ্রাণে চাষির ঘরে ধান ভরে যায় তাই তারা নবান্ন উৎসবের আয়ােজন করে। ধান - বাংলা রচনা | Bengali Essay on Paddy  | Bangla Paragraph ...

ক্রিকেট খেলা - বাংলা রচনা | Bengali Essay on Cricket | Bangla Paragraph Writing for Class III - VI

ক্রিকেট খেলা  - বাংলা রচনা | Bengali Essay on Cricket | Bangla Paragraph Writing for Class III - VI ক্রিকেট খেলা বর্তমানে আমাদের দেশে ক্রিকেট খেলার জনপ্রিয়তা ফুটবলকেও ছাড়িয়ে গেছে । ক্রিকেটকে বলা হয় খেলার রাজা I ক্রিকেট খেলার সরঞ্জাম হল একজােড়া ব্যাট, তিনটি করে ছয়টি স্টাম্প, চারটি বেল ও একটি বল I বৃত্তাকার মাঠের মাঝখানে ২২ গজ পিচে দু দিকে স্টাম্প পোঁতা থাকে ৷ একদিকে থাকে ব্যাটসম্যান, অন্য প্রান্তে বোলার I বোলার বল করে I ব্যাটসম্যান তা ব্যাট দিয়ে মেরে রান নেবার চেষ্টা করে I যে পক্ষ বেশি রান করে সেই পক্ষ  জেতে I আগে ক্রিকেট পাঁচ দিনের খেলা ছিল । একে ‘ টেস্ট' বলা হত I পরে একদিনের ক্রিকেট ( ৫০ ওভার) জনপ্রিয় হয় ৷ বর্তমানে ২০ ওভারের ক্রিকেট জনপ্রিয় হচ্ছে । বর্তমানে ক্রিকেটে বহু অর্থ বিনিয়োগ হচ্ছে । ক্রিকেট খেলা  - বাংলা রচনা | Bengali Essay on Cricket | Bangla Paragraph Writing for Class III - VI ক্রিকেট খেলা  - বাংলা রচনা | Bengali Essay on Cricket | Bangla Paragraph Writing for Class III - VI  ক্রিকেট খেলা  - বাংলা রচনা | Bengali Essay on Cricket | Ba...

শীতের রাত - বাংলা রচনা | Bengali Essay on Winter Night | Bangla Paragraph Writing for Class III - VI

শীতের রাত  - বাংলা রচনা | Bengali Essay on Winter Night | Bangla Paragraph Writing for Class III - VI  শীতের রাত  শীতের রাত থমথমে । সন্ধ্যা হতে না হতেই মানুষ - পশু - পাখি নিজ নিজ আশ্রয়ে ফিরে আসে । ঘরে ঘরে আলাে নিভে যায় । কর্মচঞ্চল গ্রাম ও শহর ঘুমে ঢুলতে থাকে । ধীরে ধীরে রাত গভীর হয় । শহরের পথে লাঠি ঠুকে ঠুকে চলে পাহারাদার । বিদ্যুৎবাতিগুলাে অসহায়ের মতাে রাস্তার দু - ধারে দাঁড়িয়ে থাকে । গ্রামে গ্রামে চৌকিদারদের খবরদারি শােনা যায় । কুকুরগুলাে ঘেউ ঘেউ করে ডেকে চলে । অনেক দূর থেকে কানে আসে শিয়ালের 'হুক্কা হুয়া ’ ডাক । কোথাও কোনাে মজলিস থেকে গানের শব্দ ভেসে আসে । পাতায় পাতায় টুপ্ টুপ্ করে শিশির খসে পড়ে ; মনে হয় যেন অনেক ভূত পা টিপে টিপে চলছে । ভয়ে গায়ে দেয় কাঁটা । রাত শেষ প্রহরে এসে পৌঁছােয় । কাকের ডাক ভােরের সংকেত জানিয়ে যায় । শীতের রাত  - বাংলা রচনা | Bengali Essay on Winter Night | Bangla Paragraph Writing for Class III - VI শীতের রাত  - বাংলা রচনা | Bengali Essay on Winter Night | Bangla Paragraph Writing for Class III - VI শীতের রাত  - বা...

শীতকাল - বাংলা রচনা | Bengali Essay on Winter | Bangla Paragraph Writing for Class III - VI

শীতকাল - বাংলা রচনা | Bengali Essay on Winter | Bangla Paragraph Writing for Class III - VI শীতকাল  পৌষ ও মাঘ এই দু মাস শীতকাল I এই সময় রোদ খুব আরামদায়ক হয়ে ওঠে I আমাদের দেশে যেহেতু গরমের ভাব বেশি, তাই শীতকাল অনেকের কাছেই খুব প্রিয় ৷ ভোরে কুয়াশা ও রাতে শিশির পড়ে I দিন ছোটো ও রাত বড়ো হয় I চাষিরা মাঠ থেকে নতুন ধান কেটে আনে I শীত হল ফুলের ঋতু I কত রকমের যে ফুল ফোটে, তার ইয়ত্তা নেই I নানা ধরনের শাকসবজিও পাওয়া যায় I মানুষ চড়ুইভাতি করে I বিভিন্ন জায়গায় বেড়াতে যায় I শীতল বাতাস মাঝে মাঝে গায়ে কাঁপুনি ধরায় I ঠান্ডা লেগে সর্দি, কাশি, জ্বর ইত্যাদি নানা রোগও এই সময় হয়৷ শীতকাল - বাংলা রচনা | Bengali Essay on Winter | Bangla Paragraph Writing for Class III - VI শীতকাল - বাংলা রচনা | Bengali Essay on Winter | Bangla Paragraph Writing for Class III - VI শীতকাল - বাংলা রচনা | Bengali Essay on Winter | Bangla Paragraph Writing for Class III - VI Best Sellers in Bags, Wallets and Luggage | Best Sellers in Baby Products | Best Sellers in Shoes & Handbags | Best...

একতাই বল - বাংলা রচনা | Bengali Essay on Unity is Strength | Bangla Paragraph Writing for Class III - VI

একতাই বল - বাংলা রচনা | Bengali Essay on Unity is Strength | Bangla Paragraph Writing for Class III - VI একতাই বল যে কোনাে জাতির পক্ষে এক অন্যতম মহৎ গুণ। যে-জাতির মধ্যে একতা বিরাজ করে, সে জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। একতার উদ্দেশ্যই হল পারস্পরিক সম্প্রীতির বন্ধনে জাতীয় উন্নতিসাধন। একতার মতাে বড়াে শক্তি আর নেই। একতা থাকলেই সমাজজীবনের উন্নতি সম্ভব, নতুবা পারস্পরিক বিদ্বেষ ও বিবাদ এসে তার ভিত্তি শিথিল করে দেয়। যখন বহু লােকের মধ্যে পারস্পরিক সহযােগিতার মনােভাব বিরাজ করে, তখনই বুঝতে হবে। সেখানে একতা আছে। একের অভাবে যখন দশজন এসে সাহায্য করে, একের বিপদকে যখন সকলে নিজেদের প্রত্যেকের বিপদ বলে গণ্য করে, তখনই সেখানে একতা থাকে। পরস্পরের সাহায্য, সহযােগিতা ও সহানুভূতিতেই একতার বন্ধন সুদৃঢ় হয়। একতাই মানুষকে পরস্পরের নিকটবর্তী করে ; আর অনৈক্য মানুষকে হিংসা, দ্বেষ ও কলহের ভিতর দিয়ে ধ্বংসের মুখে ঠেলে দেয়।ইংরেজ জাতি পূর্ব গােলার্ধে একদিন যে আধিপত্য বিস্তার করেছিল, তার মূল কারণ একতা। আমরা  যে আড়াই শত বৎসরের পর স্বাধীন হবার গৌরব অর্জন করেছি, তার প্রধান কারণও একতা। ভারতের অধিকাংশ নরনারীই স্বা...

শরৎকাল - বাংলা রচনা | Bengali Essay on Autumn | Bangla Paragraph Writing for Class III - VI

শরৎকাল - বাংলা রচনা | Bengali Essay on Autumn | Bangla Paragraph Writing for Class III - VI শরৎকাল ভাদ্র ও আশ্বিন এই দু-মাস শরৎকাল ৷ বর্ষা শেষ হয়ে যাওয়ার পর এই সময় আকাশে পেঁজা তুলাের মতো  সাদা মেঘ ভেসে বেড়ায় I মাঠে মাঠে কাশফুল, সবুজ ধান চোখ জুড়িয়ে দেয় I বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ার পর শরতের সোনালি রোদ মানুষকে যেন নবজীবন দেয় ৷ শরৎ হল উৎসবের ঋতু I এই সময় বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজাে হয় ৷ মানুষের মন আনন্দে  ভরে ওঠে । তবে এই সময় ঋতু পরিবর্তনের কারণে  মানুষের সর্দি, কাশি, জ্বরও হয় I শরৎকাল অনেকেরই প্রিয় ঋতু I শরৎকাল - বাংলা রচনা | Bengali Essay on Autumn | Bangla Paragraph Writing for Class III - VI শরৎকাল - বাংলা রচনা | Bengali Essay on Autumn | Bangla Paragraph Writing for Class III - VI শরৎকাল - বাংলা রচনা | Bengali Essay on Autumn | Bangla Paragraph Writing for Class III - VI

দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান - বাংলা রচনা | Bengali Essay on The Contribution of science in Daily Life | Bangla Paragraph Writing for Class III - VI

দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান - বাংলা রচনা | Bengali Essay on The Contribution of science in Daily Life | Bangla Paragraph Writing for Class III - VI দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান মানুষ একদিন আদিম অরণ্যচারী গুহাবাসী জীব হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। বনের অন্যান্য এর সঙ্গে তার কোনাে পার্থক্য ছিল না। তখন মানুষ না জানত আগুন জ্বালাতে, না জানত চাষ করতে, না পারত কাপড় বুনতে। উলঙ্গ আদিম মানুষের দল বনের ফলমূল আর কাঁচা মাংস খেয়ে জীবনধারণ করত। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ জ্ঞান ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে ক্রমশই সভ্যতার বিভিন্ন স্তরের মধ্য দিয়ে শেষ পর্যন্ত আধুনিক বিজ্ঞানের যুগে এসে উপস্থিত হয়েছে। বিজ্ঞানচর্চার ফলে মানুষের জীবনযাত্রা আজ নিরাপদ ও আরামপ্রদ হয়ে উঠেছে। আধুনিক যুগে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা বিজ্ঞাননির্ভর হয়ে উঠেছে। অসুখের জন্য চিকিৎসা, পরিধেয় বস্ত্রাদি, গৃহনির্মাণকৌশল, দ্রুত যােগাযােগের জন্য বেতার-দুরদর্শন, পরিবহণের জন্য দ্রুতগামী যানবাহন আমাদের জীবনে প্রতি মুহুর্তেই বিজ্ঞানের অগ্রগতির কথা মনে করিয়ে দিচ্ছে। বৈজ্ঞানিকেরা আমাদের সুখ-স্বাচ্ছন্দ্যের দিকে তাকিয...

গাছ ও মানুষ - বাংলা রচনা | Bengali Essay on Tree and Human | Bangla Paragraph Writing for Class III - VI

গাছ ও মানুষ - বাংলা রচনা | Bengali Essay on Tree and Human | Bangla Paragraph Writing for Class III - VI গাছ ও মানুষ গাছ ও মানুষ দুজনই দুজনের পরিপূরক। দুজনেই দুজনের আত্মার আত্মীয়। সুপ্রাচীনকাল থেকে গাছ মানুষের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। গাছই মানুষের খাদ্য জোগায় এবং প্রাণ বাঁচায়। মানব সভ্যতার শুরুতে ছিল গাছপালা তরুলতা বেষ্টিত অরণ্য জীবন। গাছই প্রাণীজগতের খাদ্য ও শ্বাসপ্রশ্বাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। গাছ থেকে উৎপন্ন পােশাক, আসবাব, ভেষজ দ্রব্য সবই মানবজীবনে অত্যন্ত জরুরি। বাতাসের দূষণ প্রতিরােধে গাছের ভূমিকা অপরিসীম। বিশ্বের মানুষ আজ বুঝতে পেরেছে গাছ ছাড়া তার বেঁচে থাকা সম্ভব নয়। তাই মানুষ গাছ লাগাচ্ছে প্রাণ বাঁচানাের তাগিদে। প্রাচীন মুনি-ঋষিরা গাছকে দেবতা জ্ঞানে পুজো করতেন। শান্তিনিকেতনে মাঘােৎসবের দিনে রবীন্দ্রনাথ গাছ লাগাতেন, এমনকি রবীন্দ্রনাথ এই লােভক্লিষ্ট সভ্যতার পরিবর্তে অরণ্য জীবনে ফিরে যেতে চেয়েছিলেন। গাছ ও মানুষ - বাংলা রচনা | Bengali Essay on Tree and Human | Bangla Paragraph Writing for Class III - VI গাছ ও মানুষ - বাংলা রচনা | Bengali Essay on Tree and Human ...