বর্ষার অপকারিতা - বাংলা রচনা | Bengali Essay on Disadvantages of Monsoon | Bangla Paragraph Writing for Class III - VI
বর্ষার অপকারিতা - বাংলা রচনা | Bengali Essay on Disadvantages of Monsoon | Bangla Paragraph Writing for Class III - VI বর্ষার অপকারিতা আমাদের ছয়টি ঋতুর মধ্যে দ্বিতীয় ঋতুর নাম বর্ষাকাল। আষাঢ়-শ্রাবণ-এই দুইমাস বর্ষাকাল। বর্ষাকালের আকাশ প্রায়ই মেঘে ঢাকা থাকে। বর্ষার প্লাবনে খাল-বিল-নদী-নালার শুকনাে খাতে আসে প্রাণের জোয়ার। বর্ষা যেমন আমাদের উপকার করে তেমনি অপকারও করে অনেক। অতিরিক্ত বর্ষার ফলে ফসলের ক্ষতি হয়। ধানের গােড়ায় জল জমে ধান গাছ নষ্ট হয়ে যায়। বর্ষাকালে রাস্তাঘাটে জল জমে থাকে, রাস্তায় কাদা হয় ফলে মানুষ ভালােভাবে যাতায়াত করতে পারে না। এমনকী যানবাহনও চলাচল করতে পারে না। ফলে সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হয়। গ্রামে সাপের উপদ্রব বেড়ে যায় এইসময়। অতিরিক্ত বৃষ্টিতে রেললাইনে জল উঠে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরফলে ট্রেনের নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। বেশি বৃষ্টি হলে দেশে বন্যার সৃষ্টি হয়। মানুষ গৃহহারা হয়ে যায়। তাদের খাদ্য-কষ্ট হয়। এই সময় রােগের প্রকোপ বেড়ে যায়। আমাশয়, টাইফয়েড, কলেরা, আন্ত্রিক ইত্যাদি জলবাহিত রােগ বেশি পরিমাণে হয়। এই সমস্ত কারণে বর্ষা...