বিজ্ঞান পাঠ জরুরি - বাংলা রচনা | Bengali Essay on Science Lessons are Important | Bangla Paragraph Writing for Class III - VI
বিজ্ঞান পাঠ জরুরি - বাংলা রচনা | Bengali Essay on Science Lessons are Important | Bangla Paragraph Writing for Class III - VI বিজ্ঞান পাঠ জরুরি মানব-মনীষার এগিয়ে যাওয়াটাই বিজ্ঞান। প্রাচীন ধ্যানধারণার কুয়াশা কেটে গিয়ে মানুষের জ্ঞানের আকাশে বিজ্ঞানের সূর্য উঠেছে। প্রকৃতির রহস্য হয়েছে উন্মােচিত। বিচিত্র শাখায় বিজ্ঞানের ধারা মানুষের জ্ঞানের অন্বেষণকে অব্যাহত রেখেছে। আবিষ্কৃত হয়েছে অজস্র জীবনদায়ী ওষুধ। বিজ্ঞানের সঙ্গে আধুনিক যুগ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। বিজ্ঞান শিক্ষাকে সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সক্রিয় হতে হবে। ভারত পথিক রামমােহন এদেশে বিজ্ঞান শিক্ষার প্রসার চেয়েছিলেন। মানুষের সুন্দর বুদ্ধি ও অনুভবের বিকাশের জন্য বিজ্ঞান শিক্ষা আজ খুবই জরুরি। বিজ্ঞানকে আরও কল্যাণমুখী করার জন্য পাশ্চাত্যের দেশগুলিও এগিয়ে এসেছে। ভারতবর্ষকে বিজ্ঞান শিক্ষার প্রসারে আরাে উদ্যোগ নিতে হবে। সমাজের সর্বস্তরে বিজ্ঞান মনস্কতা ও বিজ্ঞান চেতনাকে প্রসারিত করতে হবে। তবেই ভারতবর্ষের সর্বাঙ্গীণ উন্নতি সম্ভব। বিজ্ঞান পাঠ জরুরি - বাংলা রচনা | Bengali Essay on Science Lessons are Importan...