বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম - বাংলা রচনা | Bengali Essay on Kazi Nazrul Islam | Bangla Paragraph Writing for Class III - VI
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম - বাংলা রচনা | Bengali Essay on Kazi Nazrul Islam | Bangla Paragraph Writing for Class III - VI বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার আসানসােলের নিকট চুরুলিয়া গ্রামে ১৮৯৯ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামের জন্যহয়। তাঁর বাবা ছিলেন অত্যন্ত গরিব। ছােটোবেলায় তাঁকে সকলে ‘দুখু মিঞা' বলে ডাকত। বাবা মারা যাওয়ার পর তাঁকে এলােমেলােভাবে কঠোর দারিদ্র্যের মধ্যে জীবন কাটাতে হয়েছে। কখনও ‘লেটো' গানের দলে, কখনও মাংসের দোকানে তাঁকে চাকরি করতে হয়েছে। এরই মধ্যে কিছুদিন সিয়ারসােল উচ্চ বিদ্যালয়ে শিক্ষা লাভ। সতেরাে বছর বয়সে নজরুল সেনাবাহিনীতে যােগ দেন। তখন থেকেই তাঁর কবিতা লেখা শুরু। সেনাবাহিনী থেকে ফিরে এসে কাব্যচর্চায় পুরােপুরি মন দেন। নজরুল ইসলাম ছিলেন সুন্দরের পূজারি, আবার বিদ্রোহী কবি। তাঁর রচিত ‘বিদ্রোহী’ কবিতাটি দিয়ে তিনি বাংলা সাহিত্যে স্থান করে নেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা। অসহায়, বঞ্চিত, সর্বহারা মানুষেরা তাঁর কবিতায় স্থান পেয়েছে। সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে তাঁর বিদ্রোহ প্রকাশ পেল অগ্নিবীণা, সর্বহারা, বিষের বাঁশী, ফণিমনসা প্রভৃত...