বৈচিত্র্যময় ভারত - বাংলা রচনা | Bengali Essay on India | Bangla Paragraph Writing for Class III - VI
বৈচিত্র্যময় ভারত - বাংলা রচনা | Bengali Essay on India | Bangla Paragraph Writing for Class III - VI বৈচিত্র্যময় ভারত আমাদের ভারতভূমি একটি দেশ নয়, একটি উপমহাদেশ। কিছুদিন আগেও ভারতভূমি আফগানিস্তান থেকে অসম মণিপুর পর্যন্ত বিস্তৃত ছিল। আজ তা খণ্ডিত হয়েছে। উত্তর-পশ্চিমে পাকিস্তান ও পূর্ব দিকে বাংলাদেশ ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তবু ভারত আপন প্রাচীন ঐতিহ্য ও গৌরব নিয়ে অবিচল রয়েছে। ভারতভূমির কিছু অংশ স্বাধীন রাষ্ট্র রূপে ভারতের বাইরে গেলেও ভারত একটি বিশাল দেশ। এর ভৌগােলিক গঠন, জলবায়ু, মৃত্তিকা, অধিবাসী, ধর্ম, ভাষার মধ্যে এত পার্থক্য যে, তা ভাবলেও বিস্মিত হতে হয়। এর বিভিন্ন দিকে সমুদ্র-মহাসমুদ্র তরঙ্গহিল্লোলে নৃত্য করছে ; আবার, একদিকে প্রস্তরনির্মিত আকাশস্পর্শী পর্বতরাজি মহাপ্রাচীরের মতাে দাঁড়িয়ে আছে। এখানে পাশাপাশি আছে কোথাও সমভূমি, কোথাও উচ্চ-মালভূমি, কোথাও পর্বত, কোথাও অরণ্য, কোথাও নদ-নদীতে পূর্ণ উর্বর সরস মৃত্তিকা, কোথাও জলহীন মরু-প্রান্তর। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসি—সকল ধর্মের মানুষ এখানে বাস করে। এখানে আর্য, অনার্য, দ্রাবিড়, হুন, শক, কুষাণ, মােঙ্গ...