সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্প - বাংলা রচনা | Bengali Essay on A Few Recent Earthquakes | Bangla Paragraph Writing for Class III - VI
সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্প - বাংলা রচনা | Bengali Essay on A Few Recent Earthquakes | Bangla Paragraph Writing for Class III - VI সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্প স্বাভাবিকভাবে মানুষের জীবনস্রোত প্রবাহিত হয় এই পৃথিবীতে। কিন্তু মাঝে মাঝে জীবনবিধাতা যেন এর ছন্দপতন ঘটাতে প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি করেন। বন্যা, ঝড়ঝঞ্ঝা ও ভূমিকম্প হল প্রাকৃতিক বিপর্যয়। ফলে মানুষের জীবন ও সম্পত্তির বিপুল ক্ষতি হয়। আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের শক্তিবলে মানুষ প্রাকৃতিক শক্তিকে জয় করবার চেষ্টা করছে। তবুও মাঝে মাঝে সে হার মানে। মানুষ নিদারুণ ক্ষতিগ্রস্ত হয় বন্যা, ঝড়ঝঞ্ঝা ও ভূমিকম্পে। ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয়ের সর্বশ্রেষ্ঠ শক্তি। পৃথিবীর অভ্যন্তরে হঠাৎ কোনাে কম্পন যদি ভূ-ত্বককে আন্দোলিত করে,তবে তাকেই বলা হয় ভূমিকম্প। শিলাস্তরে অতিরিক্ত চাপের ফলে ভূমিকম্প হয়। এ ছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কিংবা উল্কা ও ধমকেতুর সঙ্গে ভু-পৃষ্ঠের সংঘর্ষেও ভূমিকম্প হতে পারে। তবে শিলাস্তরে চাপ ও ভাঙনই ভূমিকম্পের প্রধান কারণ। পৃথিবীর দুটি বলয়ে হিমালয় ও আল্পস পার্বত্য বলয় এবং প্রশান্ত মহাসাগরের উভয় তীরস্থ বলয়ে...