পাতাল রেল - বাংলা রচনা | Bengali Essay on Metro-Rail | Bangla Paragraph Writing for Class III - VI পাতাল রেল আমাদের দেশের এক বিস্ময়কর সৃষ্টি পাতাল রেল। মাটির নীচ দিয়ে এই ট্রেন চলাচল করে বলে তাই এর নাম পাতাল রেল। একে ভূগর্ভ রেল বা টিউব রেলও বলা হয়। বিদেশে পাতাল রেল আছে। ভারতবর্ষে কলকাতা ও দিল্লিতে এই রেল চালু রয়েছে। এই রেল পরিকল্পনা তৈরি করে ‘সি এম পিও’। ১৯৭৩ খ্রি. কলকাতায় পাতাল রেলের কাজ শুরু হয়। নােয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত এই ট্রেন চলাচল করে। মােট স্টেশন সংখ্যা চব্বিশটি। বর্তমানে আরও অনেক দূর পর্যন্ত পাতাল রেল চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ট্রেন দ্রুতগামী হওয়ায় খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা যায়। এই ট্রেনে চলাচলের জন্য কিছু সতর্কতা মেনে চলতে হয়। যেমন— প্ল্যাটফর্মে নামার পর বুকিং কাউন্টারে টিকিট সংগ্রহ করতে হয়। গাড়ির দরজায় দাঁড়ানাে যায় না। কারণ দরজা নিজের থেকে বন্ধ হয়। আবার স্টেশনে ট্রেন দাঁড়ালে নিজের থেকে দরজা খুলে যায়। পাতাল রেলে চড়তে সকলের খুব আনন্দ লাগে। পাতাল রেল - বাংলা রচনা | Bengali Essay on Metro-Rail | Bangla Paragraph Wri...
বাংলা রচনা, Bangla Essays, Bangla Paragraph writing, 100 words, Paragraph in bengali
