সত্যজিং রায় - বাংলা রচনা | Bengali Essay on Satyajit Ray | Bangla Paragraph Writing for Class III - VI
সত্যজিং রায় - বাংলা রচনা | Bengali Essay on Satyajit Ray | Bangla Paragraph Writing for Class III - VI সত্যজিং রায় ভূমিকা : সত্যজিৎ রায় বাংলা তথা সারা ভারতবর্ষের একজন প্রবাদপুরুষ। চলচ্চিত্র সাহিত্য ও শিল্পের ক্ষেত্রে তাঁর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । তাঁর পরিচালিত বিভিন্ন বাংলা চলচ্চিত্র সারা বিশ্বে প্রদর্শিত ও পুরস্কৃত হয়ছে। জন্ম ও বংশ পরিচয় : সত্যজিৎ রায় ২ মে ১৯২১ খ্রিস্টাব্দে উত্তর কলকাতার বিখ্যাত রায়চৌধুরি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল সুকুমার রায় ও মাতার নাম ছিল সুপ্রভা রায়। তাঁরর পিতামহের নাম ছিল উপেন্দ্রকিশোর রায়চৌধুরি। ছেলেবেলা ও শিক্ষা : দু-বছর বয়সে তাঁর পিতা মারা যাওয়ায় সুপ্রভা দেবী দক্ষিণ কলকাতায় তাঁর দাদা প্রশান্তবাবুর কাছে চলে আসেন। সেখানে সত্যজিৎ প্রথম বালিগঞ্জ রাষ্ট্রীয় হাইস্কুলে ভরতি হন। স্কুলের গণ্ডি শেষ করে তিনি বিএ পাশ করেন। কর্মজীবন : ১৯৪৩ খ্রিঃ থেকে ১৯৫৩ খ্রিঃ পর্যন্ত তিনি একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন। কিশোর বয়স থেকে তিনি চলচ্চিত্রের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করতেন। তিনি পরবর্তীকালে অসংখ্য বাংলা চলচ্চিত্রের সার্থক পরিচালনা করেন। ...