Skip to main content

যত্নে থাকুক হ্যান্ডব্যাগ

 যত্নে থাকুক হ্যান্ডব্যাগ

জিনিসপত্র রাখার জায়গা বা ফ্যাশন আই়টেম হিসেবে হ্যান্ডবাগের কোনও বিকল্প নেই। তবে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চাইলে দরকার হ্যান্ডব্যাগের সঠিক যত্নের। কাপড় থেকে লেদার, বিভিন্ন ধরনের হ্যান্ডব্যাগের যত্নের টিপস।

হ্যান্ডব্যাগের যত্নের টিপস

হ্যান্ডব্যাগ। ওই একটা জিনিসের মধ্যে মাঝে-মাঝে সারা পৃথিবীটাই যেন ঢুকে যায়, না? তাই টাকাপয়সা থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় সামগ্রীকে যত্নে আগলে রাখে যে, তার যত্নটাও তো ঠিকঠাক করতে হবে? আর হ্যান্ডব্যাগ তো একটা-দু’টো থাকলে হয় না। বেসিক কয়েকটা রংয়ের পাশাপাশি লেদার, কাপড়, জুটের মতো ভ্যারাইটিও রাখতে হবে সংগ্রহে। তাদের যত্ন নেওয়ার, পরিষ্কার করারও রয়েছে আলাদা-আলাদা নিয়ম।

Select your bags and BUY ONLINE

নিয়মিত পরিষ্কার করা:

হ্যান্ডব্যাগ পরিষ্কার রাখার প্রথম শর্ত, দু’ তিনদিন পরপর সব চেন খুলে, ব্যাগ উলটো করে ঝেড়ে নিন, এতে ভিতরের সমস্ত ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে। ব্যাগের ভিতরের লাইনিংটি বাইরে দিকে বের করে তার উপর দিয়ে চালিয়ে নিন লিন্ট রোলার। যে ব্যাগের লাইনিং বের করা যায় না সেগুলির ক্ষেত্রে ভিতরেই ছোট ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে। এবার আসা যাক বিভিন্ন ম্যাটেরিয়ালের ব্যাগের আলাদা-আলাদা পরিষ্কার করার নিয়মের কথায়—

👜 লেদার হ্যান্ডব্যাগ— এ ধরনের ব্যাগের ক্ষেত্রে অ্যামোনিয়া বা ব্লিচ-বেস্‌ড ক্লিনার ব্যবহার করা একেবারেই যাবে না। লেদার ব্যাগ পরিষ্কার করার জন্য অল্প গরম জলে লিকুইড সাবান গুলে নিন, একটা নরম কাপড় তাতে ভিজিয়ে, ভাল করে জল চিপে মুছে নিন ব্যাগের বাইরের দিকটা। এরপর অন্য একটা পরিষ্কার, অল্প ভেজা কাপড় দিয়ে মুছে নিন, যাতে ব্যাগের গায়ে সাবান না লেগে থাকে। সব শেষে একটা শুকনো তোয়ালে দিয়ে মুছে নিলেই নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে আপনার প্রিয় লেদার ব্যাগটি।

Select your bags and BUY ONLINE

👜 ক্যানভাস বা কাপড়ের হ্যান্ডব্যাগ— কাপড়ের ব্যাগ পরিষ্কার করা সবচেয়ে সহজ। কারণ? অন্য জামা-কাপড়ের মতো করে সাধারণ ডিটার্জেন্ট দিয়ে কেচে নিলেই একেবারে ঝকঝকে হয়ে যাবে ব্যাগটি। তবে মনে রাখার বিষয় একটিই। জামা-কাপড়ের মতো ভুল করেও কাচার পরে চিপবেন না ব্যাগটি। বরং ভাল করে জল ঝড়িয়ে রোদে শুকিয়ে নেওয়াই যথেষ্ট।

Select your bags and BUY ONLINE

👜 জুটের হ্যান্ডব্যাগ— জুটের ব্যাগের সবচেয়ে বড় সমস্যা, জুটের বুননের সব ক’টি খাঁজের মধ্যে ধুলো ঢুকে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এগুলি। তাই নিয়মিত ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করাই সবচেয়ে কার্যকরী উপায়। ব্যবহার করতে পারেন আপহোলস্ট্রি ব্রাশও।

দাগ তোলার উপায়: এ তো গেল নিয়মিত পরিষ্কার রাখার নিয়ম। কিন্তু খাবার, তেল থেকে শুরু করে বিভিন্ন ধরণের দাগ লেগে যেতে পারে আপনার সাধের ব্যাগে। কীভাবে পরিষ্কার করবেন সেই দাগ?

👜 লেদার ব্যাগের জন্য— খাবারের দাগ তোলার জন্য লেবুর রস আর টার্টার ক্রিমের পেস্ট তৈরি করে সেটা আলতো করে লাগিয়ে নিন দাগের উপর। ২০ মিনিট রেখে তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন জায়গাটা। পেনের কালির দাগের জন্য তুলো রাবিং অ্যলকোহলে ভিজিয়ে ১৫-২০ মিনিট মুছে নিলেই উঠে যাবে কালির দাগ।

👜 জুটের ব্যাগের জন্য— অল্প গরম জলে ডিশওয়াশার ডিটার্জেন্ট মিশিয়ে, সেই মিশ্রণ একটা পুরনো টুথব্রাশে লাগিয়ে সেটা দিয়ে ঘষে পরিষ্কার করলেই উঠে যাবে জুটের ব্যাগের দাগ।

স্টোরেজ:

ব্যাগের শেপ ঠিক রাখার জন্য তার মধ্যে ভরে রাখুন টিস্যু পেপার, ছোট বালিশ বা বাব্‌ল র‌্যাপ। নরম কাপড়ের ব্যাগ অথবা বালিশের কভারে ভরে রাখলে ব্যাগ ভাল থাকবে। সবচেয়ে ভাল হয় আলাদা-আলাদা ম্যাটেরিয়ালের ব্যাগ আলাদা-আলাদাভাবে তাকে করতে পারলে।







BIRTHDAY HOROSCOPE BY DATE OF BIRTH



January

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


February

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th


March

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


April

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th


May

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


June

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th


July

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


August

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


September

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th


October

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


November

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th


December

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st

Popular posts from this blog

শীতকাল - বাংলা রচনা | Bengali Essay on Winter | Bangla Paragraph Writing for Class III - VI

শীতকাল - বাংলা রচনা | Bengali Essay on Winter | Bangla Paragraph Writing for Class III - VI শীতকাল  পৌষ ও মাঘ এই দু মাস শীতকাল I এই সময় রোদ খুব আরামদায়ক হয়ে ওঠে I আমাদের দেশে যেহেতু গরমের ভাব বেশি, তাই শীতকাল অনেকের কাছেই খুব প্রিয় ৷ ভোরে কুয়াশা ও রাতে শিশির পড়ে I দিন ছোটো ও রাত বড়ো হয় I চাষিরা মাঠ থেকে নতুন ধান কেটে আনে I শীত হল ফুলের ঋতু I কত রকমের যে ফুল ফোটে, তার ইয়ত্তা নেই I নানা ধরনের শাকসবজিও পাওয়া যায় I মানুষ চড়ুইভাতি করে I বিভিন্ন জায়গায় বেড়াতে যায় I শীতল বাতাস মাঝে মাঝে গায়ে কাঁপুনি ধরায় I ঠান্ডা লেগে সর্দি, কাশি, জ্বর ইত্যাদি নানা রোগও এই সময় হয়৷ শীতকাল - বাংলা রচনা | Bengali Essay on Winter | Bangla Paragraph Writing for Class III - VI শীতকাল - বাংলা রচনা | Bengali Essay on Winter | Bangla Paragraph Writing for Class III - VI শীতকাল - বাংলা রচনা | Bengali Essay on Winter | Bangla Paragraph Writing for Class III - VI Best Sellers in Bags, Wallets and Luggage | Best Sellers in Baby Products | Best Sellers in Shoes & Handbags | Best...

গোরু - বাংলা রচনা | Bengali Essay on Cow | Bangla Paragraph Writing for Class III - VI

গোরু - বাংলা রচনা | Bengali Essay on Cow | Bangla Paragraph Writing for Class III - VI গোরু গোরু গৃহপালিত প্রাণী I গোরুর চারটি পা, দুটি কান, দুটি চোখ ও একটি ল্যাজ আছে I মাথার ওপরে দুটি শিং আছে I গোবুর নীচের পাটিতে দাঁত আছে, ওপরের পাটিতে নেই । সাদা , কালো, লালচে, বাদামি ইত্যাদি নানা রং-এর গোরু দেখতে পাওয়া যায় ৷ গোরুর সারা শরীর লোম দিয়ে ঢাকা । গোবুর বাচ্চাকে বলে বাছুর I পুরুষ গোরু কে বলদ বা ষাঁড়ড বলে I আর স্ত্রী গোরু কে বলে গাভি I গোরু ঘাস,পাতা, খোল, ভূষি, ভাতের ফ্যান, তরকারির খােসা ইত্যাদি খায় I গোরু প্রায় ২০ | ২৫  বছর বাঁচে I গোরু অত্যন্ত উপকারী জীব I গোরুর দুধ থেকে দই, ছানা, মিষ্টি, মাখন, ঘি ইত্যাদি তৈরি হয় ৷ গোরুর মলকে গোবর বলে I গোবর থেকে ঘুঁটে, সার ইত্যাদি তৈরি হয় I গোরু এত উপকারী বলে হিন্দুরা একে দেবতাজ্ঞানে পূজাে করে ৷ গোরু - বাংলা রচনা | Bengali Essay on Cow | Bangla Paragraph Writing for Class III - VI গোরু - বাংলা রচনা | Bengali Essay on Cow | Bangla Paragraph Writing for Class III - VI গোরু - বাংলা রচনা | Bengali Essay on Cow | Bangla Paragraph Writing ...

গাছ ও মানুষ - বাংলা রচনা | Bengali Essay on Tree and Human | Bangla Paragraph Writing for Class III - VI

গাছ ও মানুষ - বাংলা রচনা | Bengali Essay on Tree and Human | Bangla Paragraph Writing for Class III - VI গাছ ও মানুষ গাছ ও মানুষ দুজনই দুজনের পরিপূরক। দুজনেই দুজনের আত্মার আত্মীয়। সুপ্রাচীনকাল থেকে গাছ মানুষের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। গাছই মানুষের খাদ্য জোগায় এবং প্রাণ বাঁচায়। মানব সভ্যতার শুরুতে ছিল গাছপালা তরুলতা বেষ্টিত অরণ্য জীবন। গাছই প্রাণীজগতের খাদ্য ও শ্বাসপ্রশ্বাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। গাছ থেকে উৎপন্ন পােশাক, আসবাব, ভেষজ দ্রব্য সবই মানবজীবনে অত্যন্ত জরুরি। বাতাসের দূষণ প্রতিরােধে গাছের ভূমিকা অপরিসীম। বিশ্বের মানুষ আজ বুঝতে পেরেছে গাছ ছাড়া তার বেঁচে থাকা সম্ভব নয়। তাই মানুষ গাছ লাগাচ্ছে প্রাণ বাঁচানাের তাগিদে। প্রাচীন মুনি-ঋষিরা গাছকে দেবতা জ্ঞানে পুজো করতেন। শান্তিনিকেতনে মাঘােৎসবের দিনে রবীন্দ্রনাথ গাছ লাগাতেন, এমনকি রবীন্দ্রনাথ এই লােভক্লিষ্ট সভ্যতার পরিবর্তে অরণ্য জীবনে ফিরে যেতে চেয়েছিলেন। গাছ ও মানুষ - বাংলা রচনা | Bengali Essay on Tree and Human | Bangla Paragraph Writing for Class III - VI গাছ ও মানুষ - বাংলা রচনা | Bengali Essay on Tree and Human ...

গ্রীষ্মের দুপুর - বাংলা রচনা | Bengali Essay on Mid Day of Summer | Bangla Paragraph Writing for Class III - VI

গ্রীষ্মের দুপুর - বাংলা রচনা | Bengali Essay on Mid Day of Summer | Bangla Paragraph Writing for Class III - VI গ্রীষ্মের দুপুর গ্রীষ্মের দুপুরে সূর্য আগুন ঢালে। মানুষ-পশু-পাখি ছায়ায় আশ্রয় নেয়— কেউ ঘরের ছায়ায়, কেউ গাছের ছায়ায়। শহরে বাড়িতে বাড়িতে পাখা ঘােরে। রাস্তাঘাটে লােকজন নজরে কম আসে। পাতিকাকের ডাক, আইসক্রিমওয়ালার চিৎকারে সব কিছু কেমন থমথমে মনে হয়। গ্রামের গাছতলায় গােরু-বাছুর জড়াে হয়ে বিশ্রাম নিতে থাকে। রাখাল বালকেরা বাঁশি বাজায়। দু-একজন মানুষ মেঠো পথ দিয়ে ধীরে ধীরে চলতে থাকে। গাঁয়ের বধূরা দুপুরের স্নান সেরে কলশি কাধে ঘরে ফিরে চলে। ঘুঘু ডাকে একটানা। দাঁড়কাক ‘কাকা’ করে। কখনও কোনাে মােরগের চিৎকার মনটাকে উতলা করে তােলে। স্কুলের লেখাপড়া বন্ধ থাকে। ছােটো ছেলে-মেয়েরা ঘরের মাঝে চুপচাপ থাকতে বাধ্য হয়। গা দিয়ে অনবরত ঘাম ঝরতে থাকে। প্রচণ্ড গরমে কোথাও একটু স্বস্তি বা আরাম মেলে না। গ্রীষ্মের দুপুর - বাংলা রচনা | Bengali Essay on Mid Day of Summer | Bangla Paragraph Writing for Class III - VI গ্রীষ্মের দুপুর - বাংলা রচনা | Bengali Essay on Mid Day of Summer | Bangla Paragr...

গ্রীষ্মকাল - বাংলা রচনা | Bengali Essay on Summer | Bangla Paragraph Writing for Class III - VI

গ্রীষ্মকাল - বাংলা রচনা | Bengali Essay on Summer | Bangla Paragraph Writing for Class III - VI গ্রীষ্মকাল  বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দু-মাস গ্রীষ্মকাল।এই সময় খুব গরম পড়ে। বৈশাখ মাসে বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হয় তাকে'কালবৈশাখী’ বলে। গ্রীষ্মকালে সূর্যের তাপে পুকুর, খাল, বিল প্রভৃতি শুকিয়ে যায়। ফলে জলের জন্য মানুষের খুব কষ্ট হয়। এই সময় আম, জাম, কাঁঠাল, বেল প্রভৃতি ফল পাকে। বেল, জুঁই, চাপা প্রভৃতি সুগন্ধি ফুল ফোটে। গ্রীষ্মকাল মানুষের সবচেয়ে কষ্টের কাল। এই সময় নানা অসুখবিসুখ হয়। তবু নববর্ষ, জামাইষষ্ঠী,রবীন্দ্রজয়ন্তী ইত্যাদি নানা উৎসব মানুষের মনে আনন্দের সঞ্চারও করে। গ্রীষ্মকাল - বাংলা রচনা | Bengali Essay on Summer | Bangla Paragraph Writing for Class III - VI গ্রীষ্মকাল - বাংলা রচনা | Bengali Essay on Summer | Bangla Paragraph Writing for Class III - VI   গ্রীষ্মকাল - বাংলা রচনা | Bengali Essay on Summer | Bangla Paragraph Writing for Class III - VI

খেলাধুলা ও শরীরচর্চা - বাংলা রচনা | Bengali Essay on Sports and Exercise | Bangla Paragraph Writing for Class III - VI

খেলাধুলা ও শরীরচর্চা  - বাংলা রচনা | Bengali Essay on Sports and Exercise | Bangla Paragraph Writing for Class III - VI খেলাধুলা ও শরীরচর্চা অথবা, আমাদের স্বাস্থ্য, আমাদের মন দুর্বল শরীর মনের বিকাশে বাধা দেয়। মানুষের মনের ইচ্ছা পূরণে সবল দেহ প্রয়ােজন। তেমন প্রয়ােজন সুস্বাস্থ্য। শরীর ও মনের উপর নির্ভর করে পড়াশুনা। শরীর সুস্থ না থাকলে বিদ্যায় মন বসবে না। প্রাচীনকালে ছেলেরা যখন গুরুগৃহে থাকত, তখন গুরুর সমস্ত কাজই তারা করত। ফুল তােলা, কাঠ সংগ্রহ করা, গােরু চরানাে, জমি চাষ করা এসব তারা করত। ফলে তপােবনের সেই পরিবেশে শারীরিক শ্রমটাও পড়াশুনার সময় হত। বর্তমানে মানুষের কাজের চাপ বেড়েছে। ছেলেদের পড়ার চাপও বেড়েছে। এখন খেলা করাটা যেন অন্যায় কর্ম। অথচ খেলােয়াড়দের সঙ্গে করি, তাদের নিয়ে হইচই করি। খেলাধুলা না করার ফলে অনেকের সঙ্গে বন্ধুত্ব করার সুযােগ থাকে না। আমরা প্রতিদিনের আনন্দ থেকে বঞ্চিত থাকি। তাছাড়া আমাদের সুস্বাস্থ্য গঠিত হয় শরীরচর্চার মাধ্যমে। তাই শরীরচর্চা ও খেলাধুলা করতেই হবে। কেননা, আমাদের স্বাস্থ্য আমাদের হাতে। খেলাধুলা ও শরীরচর্চা  - বাংলা রচনা | Bengali Essay ...

গঙ্গাদূষণ - বাংলা রচনা | Bengali Essay on Ganges Pollution | Bangla Paragraph Writing for Class III - VI

গঙ্গাদূষণ - বাংলা রচনা | Bengali Essay on Ganges Pollution | Bangla Paragraph Writing for Class III - VI গঙ্গাদূষণ নদনদীর সঙ্গে যে-কোনাে দেশের মানুষের রয়েছে নিবিড় যােগ। দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে নদীর প্রভাব খুব বেশি। দেশের নদীপ্রবাহ ও জনপ্রবাহ এক সূত্রে গাঁথা। নদী জল দেয়, রুক্ষ প্রান্তরকে করে তােলে শস্যশ্যামল,-নদীতে নৌকা, জাহাজ, ব্যাবসা-বাণিজ্যের জিনিসপত্র নিয়ে ঘাটে ঘাটে ভেড়ে। নদীর তীরে গড়ে ওঠে শহর-বন্দর। এমনিভাবে সভ্য মানুষের প্রভূত উপকারসাধন করে নদী।ভারতবর্ষের অন্যতম নদী গঙ্গা। কোটি কোটি ভারতীয় নরনারীর জীবনে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ও আধ্যাত্মিক দিক থেকেও গঙ্গানদীর প্রভাব অপরিসীম। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে এর উৎপত্তি। উৎসমুখ থেকে মােহানা পর্যন্ত গঙ্গানদী ২,৫২৫ কিলােমিটার বিস্তৃত। বহু জনপদের মধ্যে দিয়ে বয়ে গেছে গঙ্গা। এর তীরে তীরে গড়ে উঠেছে অনেক তীর্থ—এর জলে বিধৌত হয়েছে  বহু প্রান্তর। গঙ্গা তাই ভারতীয়দের কাছে কল্যাণময়ী জননীস্বরূপিণী।গঙ্গাকে বলা হয়েছে পতিতােদ্ধারিণী, সুখদা, মােক্ষদা গঙ্গ। কিন্তু সেই গঙ্গা আধুনিক যন্ত্রসভ্যতার কবলে পড়ে আজ পীযুষ...

জাতিভেদ - বাংলা রচনা | Bengali Essay on Casteism | Bangla Paragraph Writing for Class III - VI

 জাতিভেদ - বাংলা রচনা | Bengali Essay on Casteism | Bangla Paragraph Writing for Class III - VI   জাতিভেদ সমাজকে নানা শ্রেণিতে বিভক্ত করে বিভিন্ন প্রকার মর্যাদা ও সুযােগসুবিধা দেওয়াই জাতিভেদের মূল কথা। ভারতে হিন্দু সমাজে জাতিভেদ যেমন উৎকটরূপে দেখা যায়, তেমন বােধ হয় আর কোনাে দেশে নয়। এদেশে হিন্দুদের মধ্যে জাতিভেদের মূল ভিত্তি বােঝাবার জন্য শ্রীকৃষ্ণের একটি উক্তি প্রায়ই উদ্ধৃত করা হয়- চাতুর্বণ্য ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ।অর্থাৎ গুণ এবং কর্মের বিভাগ অনুসারেই আমার দ্বারা চার বর্ণ (ব্রাহ্মণ, ক্ষয়িত্র, বৈশ্য, শূদ্র) সৃষ্ট হয়েছে। শ্রীকৃষ্ণই এমন করেছিলেন কিনা, অথবা শ্রীকৃষ্ণ ঠিক কোন্ যুগে এটি করেছিলেন, এইসব প্রশ্নের উত্তর পাওয়া কঠিন। কিন্তু এটা ঠিক যে, প্রায় দু-হাজার বছর যাবৎ যে বৈদিক সভ্যতা বিরাজ করেছিল, তার এক প্রধান অংশে হিন্দুরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র—প্রধানত এই চার বর্ণে বিভক্ত ছিল। ব্রাহ্মণ পৌরােহিত্য, সমাজবিধান পরিচালনা ইত্যাদি করতেন। ক্ষত্রিয়ের প্রধান কাজ ছিল যুদ্ধ ও দেশরক্ষা। বৈশ্যগণ ব্যাবসাবাণিজ্য করতেন। শূদ্রদের কাজ ছিল অন্য তিন বর্ণের সেবা করা।...

শীতের রাত - বাংলা রচনা | Bengali Essay on Winter Night | Bangla Paragraph Writing for Class III - VI

শীতের রাত  - বাংলা রচনা | Bengali Essay on Winter Night | Bangla Paragraph Writing for Class III - VI  শীতের রাত  শীতের রাত থমথমে । সন্ধ্যা হতে না হতেই মানুষ - পশু - পাখি নিজ নিজ আশ্রয়ে ফিরে আসে । ঘরে ঘরে আলাে নিভে যায় । কর্মচঞ্চল গ্রাম ও শহর ঘুমে ঢুলতে থাকে । ধীরে ধীরে রাত গভীর হয় । শহরের পথে লাঠি ঠুকে ঠুকে চলে পাহারাদার । বিদ্যুৎবাতিগুলাে অসহায়ের মতাে রাস্তার দু - ধারে দাঁড়িয়ে থাকে । গ্রামে গ্রামে চৌকিদারদের খবরদারি শােনা যায় । কুকুরগুলাে ঘেউ ঘেউ করে ডেকে চলে । অনেক দূর থেকে কানে আসে শিয়ালের 'হুক্কা হুয়া ’ ডাক । কোথাও কোনাে মজলিস থেকে গানের শব্দ ভেসে আসে । পাতায় পাতায় টুপ্ টুপ্ করে শিশির খসে পড়ে ; মনে হয় যেন অনেক ভূত পা টিপে টিপে চলছে । ভয়ে গায়ে দেয় কাঁটা । রাত শেষ প্রহরে এসে পৌঁছােয় । কাকের ডাক ভােরের সংকেত জানিয়ে যায় । শীতের রাত  - বাংলা রচনা | Bengali Essay on Winter Night | Bangla Paragraph Writing for Class III - VI শীতের রাত  - বাংলা রচনা | Bengali Essay on Winter Night | Bangla Paragraph Writing for Class III - VI শীতের রাত  - বা...

জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ - বাংলা রচনা | Bengali Essay on National Solidarity And Separatism | Bangla Paragraph Writing for Class III - VI

জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ - বাংলা রচনা | Bengali Essay on National Solidarity And Separatism | Bangla Paragraph Writing for Class III - VI জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ জাতীয় সংহতি বলতে বােঝায় কোনাে জাতির জনসাধারণের মধ্যে একতার মনােভাব। বস্তুতপক্ষে যে-কোনাে স্বাধীন রাষ্ট্রের সার্বিক উন্নতির মূলে সর্বাগ্রে প্রয়ােজন দেশের জনগণের মধ্যে নিবিড় ঐক্যবােধ। দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় ও সম্মিলিতভাবে কাজ করে, তবে সে দেশ ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যায়। জাতীয় সংহতি কেবল জাতির উন্নতিসাধনই করে না—দেশের সার্বভৌমত্ব রক্ষা করে এবং বৈদেশিক শাসন প্রতিহত করে। তাই যে-কোনাে স্বাধীন রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নতির মূলশক্তি হল জাতীয় সংহতি।ভারতবর্ষ বহু জাতি, ধর্ম ও সম্প্রদায়ের দেশ। এখানে বৈচিত্র্য রয়েছে অনেক। এই বৈচিত্র্যহেতু ইতিহাসের বিভিন্ন পর্বে বিরােধ-সংঘাতও যথেষ্ট হয়েছে। কিন্তু সেটাই বড়াে কথা নয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যসাধনই ছিল ইতিহাসের লক্ষ্য। ভারতবর্ষের ইতিহাসের প্রধান সার্থকতা এই বৈচিত্র্যের মধ্যেঐক্যসাধন। ভারতবর্ষ অধিকার করে ব্রিটিশ শাসক উপলব্ধি করেছিল এ দেশের মূলশক্তি—নিবিড় জাতীয়ত...