Skip to main content

কসমেটিকসের যত্ন

 কসমেটিকসের যত্ন

পার্টি হোক বা ডেট যে কোনও অকেশনে সাজসজ্জার জন্য কসমেটিকস অপরিহার্য।কিন্তু কসমেটিকসের মান বজায় রাখার জন্য সঠিকভাবে স্টোর করা খুবই জরুরি।কসমেটিকস দীর্ঘদিন ভাল রাখবেন কী করে?


নিজেকে সুন্দর করে তুলতে মেক আপের জুড়ি নেই। তবে আপনার সাধের প্রসাধনীগুলিরও প্রয়োজন কিছু পরিচর্যার।নিয়ম মেনে কসমেটিক স্টোর না করলে তা যেমন তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তেমনই ওই প্রডাক্ট ব্যবহার করাও শরীরের পক্ষে হানিকারক। তাছাড়া সুন্দর ভাবে গুছিয়ে রাখলে তাড়াহুড়োতেও আপনার প্রয়োজনীয় প্রডাক্টটি সহজেই খুঁজে পাবেন। চলুন জেনে নিই।


কী করবেন

প্রসাধনী ভাল রাখার জন্য শুকনো বা ময়শ্চার ফ্রি রাখা খুবই জরুরি। কারণ ময়শ্চার কসমেটিকসকে খারাপ করে দেয়। পাউডারড ব্লাশ কমপ্যাক্ট বা আইশ্যাডো বাতাসের আদ্রর্তার সংস্পর্শে এলে, বিক্রিয়ার ফলে এগুলি জমে গিয়ে সহজেই নষ্ট হয়ে যায়। এগুলি ব্যবহার করা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকারক। একই ভাবে ঠিক ভাবে না রাখলে লিপস্টিক ক্রিম আই শ্যাডো, আই লাইনার সহজেই নষ্ট হয়ে যেতে পারে। তাই কসমেটিক ভাল রাখার জন্য প্রথমেই প্রয়োজন একটি ভাল মেক আপ বক্স। আজকাল বাজারে নানা ধরনের আধুনিক মেক আপ বক্স পাওয়া যায়। এই স্টোরেজ বক্সগুলিতে আই শ্যাডো থেকে শুরু করে আইব্রো টুইজ়ার রাখার জন্যও সুন্দর জায়গা করা থাকে। তাছাড়া শক্তপোক্ত হওয়ায় বক্সের ভিতরে থাকা কসমেটিকসও ভাল থাকে।


লিপস্টিক ভাল রাখার জন্য রেফ্রিজ়ারেটারে স্টোর করুন। কারণ অতিরিক্ত উষ্ণতা এবং আদ্রর্তায় লিপস্টিকে বিক্রিয়া ঘটায়। বাথরুমে কখনই লিপস্টিক রাখবেন না। জল, উষ্ণতা, আদ্রর্তায় লিপস্টিক সহজেই খারাপ হয়ে যায়। তাছাড়া গরমে লিপস্টিক সহজে নরম হয়ে ভেঙে যেতে পারে। লিপ পেনসিল ও কাজল পেনসিল ব্যবহার করার দশ মিনিট আগে রেফ্রিজ়ারেটারে রেখে দিন। এতে লিপ পেনসিল সহজে ভেঙে যাওয়ার প্রবনতা থাকবে না। লিপ পেনসিল কাটার জন্য ভাল সার্পনার ব্যবহার করুন। লিপস্টিকের গন্ধে পরিবর্তন হলে বা অতিরিক্ত চটচটে হয়ে উঠলে তা বর্জন করুন। লিপস্টিক সহজেই মুখে চলে যেতে পারে। যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তাই এই ব্যাপারে সতর্ক থাকুন।

নেলপলিশ দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে রোদ থেকে দূরে রাখুন। নেলপলিশ ব্যবহার করার সময় ফ্যান চালাবেন না। এতে নেলপলিশ তাড়াতাড়ি শুকিয়ে যায়। নেলপলিশ ব্যবহারের পর শিশির মুখ শক্ত করে আটকে রাখুন। নেল পলিশের মুখে নেলপলিশ জমে শক্ত হয়ে থাকলে রিমুভার দিয়ে নেলপলিশের শিশির মুখ এবং ঢাকনা মুছে নিন। এতে নেলপলিশ অনেকদিন ব্যবহার করতে পারবেন।

অন্যান্য প্রডাক্টের মতো মেক আপ ব্রাশের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। ব্রাশে যেন আই শ্যাডো বা ব্লাশার লেগে না থাকে। ব্যহারের পর মাইল্ড শোপ দিয়ে আলতো হাতে ব্রাশ ধুয়ে ফেলুন। এয়ার ড্রাই করে মেক বক্সে স্টোর করুন।

জরুরি টিপস

কসমেটিক সবসময় নামী কোম্পানির কেনা উচিত। কারণ মুখের ত্বক, চোখ, ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি সংবেদশীল। তাই কসমেটিকসের মান ভাল না হলে তা ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে।কসমেটিক কেনার সময় অবশ্যই এক্সপেয়ারি ডেট দেখে নিন। লিপস্টিক, কমপ্যাক্ট ইত্যাদি বিউটি প্রডাক্ট সাধারণত এক থেকে দু’বছর ব্যবহার করা যায়। ডেট পেরিয়ে গেলে প্রসাধনী বর্জন করুন। যাঁরা কম সাজগোজ করেন তাঁরা অনেকসময় আইশ্যাডো বা ফাউন্ডেশন ইত্যাদি কিনে ফেলে রাখেন বা অনেকদিন ধরে ব্যবহার করেন। এই অভ্যাস বদলাতে হবে। যেকোনও বিউটি প্রডাক্ট ব্যবহার করার আগে অবশ্যই ডেট চেক করুন। এছাড়া চেষ্টা করুন যে সমস্ত প্রসাধনী রোজ ব্যবহার হয় না সেগুলের ছোট ফাইল কিনতে। যেমন আই শ্যাডোর টুয়েলভ শেডস না নিয়ে টু শেডস বা ফোর শেডসের বক্স কিনতে পারেন। ফুরিয়ে গেলে আবার কিনুন। নতুন কোনও ধরনের ফেস ক্রিম যেমন, বিবি ক্রিম, ফাউন্ডেশন, সানস্ক্রিন ইত্যাদি নিয়ে এক্সপেরিমেন্ট করার আগে কনুইয়ের কাছে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে দেখুন আপনার ত্বকের জন্য সুট করছে কিনা। কিছু ধরনের ক্রিম থেকে অনেকের ত্বকে অ্যালার্জি বা র্যাশ বেরতে পারে। যদি কোনও সমস্যা না হয় তাহলেই প্রডাক্টটি কিনুন। আপনি যতই ক্লান্ত থাকুন না কেন, রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ভাল ভাবে মেক আপ তুলে নিন। কারণ মেক আপ থেকে গেলে ত্বক ঠিক মতো শ্বাস নিতে পারে না, রোমকুপের পথ আবদ্ধ হয়ে থাকে যার ফলে ত্বকের খুবই ক্ষতি হয়।

>





BIRTHDAY HOROSCOPE BY DATE OF BIRTH



January

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


February

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th


March

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


April

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th


May

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


June

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th


July

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


August

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


September

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th


October

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st


November

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th


December

1st 2nd 3rd 4th 5th 6th 7th
8th 9th 10th 11th 12th 13th 14th
15th 16th 17th 18th 19th 20th 21st
22nd 23rd 24th 25th 26th 27th 28th
29th 30th 31st

Popular posts from this blog

খেলাধুলা ও শরীরচর্চা - বাংলা রচনা | Bengali Essay on Sports and Exercise | Bangla Paragraph Writing for Class III - VI

খেলাধুলা ও শরীরচর্চা  - বাংলা রচনা | Bengali Essay on Sports and Exercise | Bangla Paragraph Writing for Class III - VI খেলাধুলা ও শরীরচর্চা অথবা, আমাদের স্বাস্থ্য, আমাদের মন দুর্বল শরীর মনের বিকাশে বাধা দেয়। মানুষের মনের ইচ্ছা পূরণে সবল দেহ প্রয়ােজন। তেমন প্রয়ােজন সুস্বাস্থ্য। শরীর ও মনের উপর নির্ভর করে পড়াশুনা। শরীর সুস্থ না থাকলে বিদ্যায় মন বসবে না। প্রাচীনকালে ছেলেরা যখন গুরুগৃহে থাকত, তখন গুরুর সমস্ত কাজই তারা করত। ফুল তােলা, কাঠ সংগ্রহ করা, গােরু চরানাে, জমি চাষ করা এসব তারা করত। ফলে তপােবনের সেই পরিবেশে শারীরিক শ্রমটাও পড়াশুনার সময় হত। বর্তমানে মানুষের কাজের চাপ বেড়েছে। ছেলেদের পড়ার চাপও বেড়েছে। এখন খেলা করাটা যেন অন্যায় কর্ম। অথচ খেলােয়াড়দের সঙ্গে করি, তাদের নিয়ে হইচই করি। খেলাধুলা না করার ফলে অনেকের সঙ্গে বন্ধুত্ব করার সুযােগ থাকে না। আমরা প্রতিদিনের আনন্দ থেকে বঞ্চিত থাকি। তাছাড়া আমাদের সুস্বাস্থ্য গঠিত হয় শরীরচর্চার মাধ্যমে। তাই শরীরচর্চা ও খেলাধুলা করতেই হবে। কেননা, আমাদের স্বাস্থ্য আমাদের হাতে। খেলাধুলা ও শরীরচর্চা  - বাংলা রচনা | Bengali Essay ...

মানবপ্রেম - বাংলা রচনা | Bengali Essay on Human Love | Bangla Paragraph Writing for Class III - VI

মানবপ্রেম - বাংলা রচনা | Bengali Essay on Human Love | Bangla Paragraph Writing for Class III - VI মানবপ্রেম মানব সভ্যতার ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, পৃথিবীতে আদিম যুগ থেকে মানুষ বনে-জঙ্গলে পর্বতের গুহায় বাস করত। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ দিকে দিকে তার সভ্যতা বিস্তার করেছে। ব্যক্তিগত জীবনে, সমাজজীবনে ও রাষ্ট্রজীবনে নিজের প্রভাব-প্রতিপত্তি এবং আধিপত্য বিস্তারের জন্য একে অপরের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয়েছে বহুবার। মানুষ নিত্যনতুন জিনিস আবিষ্কার করেছে, আদব-কায়দায় সভ্য হয়েছে তবুও তার স্বভাবের অভ্যন্তরে লুকিয়ে আছে তার হিংস্র প্রকৃতি, লােভ রিপুতাড়িত হয়ে স্বার্থপর মানুষ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। ধরাতল বহুবার রঞ্জিত হয়েছে লােহিত রুধির ধারায়। শান্তিপ্রিয় মানুষ যখন তার জীবনে অনুভব করে নিরাপত্তাহীনতা, স্বাচ্ছন্দ্যের একান্ত অভাব তখনই তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছে মানবতার মহাবাণী।. প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস থেকে মানুষ যুদ্ধের ভয়াবহ পরিণাম সম্পর্কে জানতে পারে। কলিঙ্গ যুদ্ধে অসংখ্য নরনারীর মৃতদেহ ও ভয়াবহতাতে প্রত্যক্ষভাবে অনুধাবন করেই নিষ্ঠুর অশােকধর্মবিজয়ের পথ বেছে নিয়েছিলেন...

একটি গাছ একটি প্রাণ - বাংলা রচনা | Bengali Essay on A Tree A Soul | Bangla Paragraph Writing for Class III - VI

  একটি গাছ একটি প্রাণ - বাংলা রচনা | Bengali Essay on A Tree A Soul | Bangla Paragraph Writing for Class III - VI  একটি গাছ একটি প্রাণ   “আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল— মানবের স্নেহ অঙ্গনে চল্ আমাদের ঘরে চল্।” —রবীন্দ্রনাথ বৃক্ষ মানুষের আপনজন, জননীতুল্য। বৃক্ষই পৃথিবীতে প্রাণের অগ্রদূত। মানুষের আগমনের পূর্বেই সে পৃথিবীতে এসে মানুষের জন্য খাদ্য এবং শীতল ছায়া দিয়ে প্রতীক্ষা করছিল তার আবির্ভাবের বিশ্বকবির কবিতায় গাছ ‘আদিপ্রাণ'। কিন্তু বর্তমান শহরকেন্দ্রিক সভ্যতায় কৃতঘ্ন মানুষ নিজহস্তে আত্মহননের পথ বেছে নিয়েছে ধোঁয়ায় পরিপূর্ণ পরিবেশ। তবে ধীরে ধীরে বৃক্ষরােপণের প্রয়ােজনীয়তা মানুষের মধ্যে শুভবােধ জাগ্রত করছে। আমাদের দেশের বনভূমি জাতীয় উৎপাদনে এক উল্লেখযােগ্য ভূমিকা পালন করে। এই বনভূমি কেটে ফেলার অর্থ মরুভূমির সূচনা, মৃত্যুপুরীর আহ্বান। অর্থাৎ অনাবৃষ্টি, খরা, অনুর্বর শস্যখেত, দূষিত পরিবেশ। অরণ্যায়নের মাধ্যমে সম্ভব হয় মরুভূমির বশীকরণ। বৃক্ষরােপণের উদ্দেশ্যই হল অরণ্যের তরু শিশুদলকে মানব সমাজের সান্নিধ্যে আহ্বান করা। পর্যাপ্ত সংখ্যক বৃক্ষরােপণ দিতে পারে ধরণীর ...

স্বাধীনতা দিবস - বাংলা রচনা | Bengali Essay on Independence Day | Bangla Paragraph Writing for Class III - VI

স্বাধীনতা দিবস - বাংলা রচনা | Bengali Essay on Independence Day | Bangla Paragraph Writing for Class III - VI স্বাধীনতা দিবস আমাদের দেশ আজ স্বাধীন। ১৫ আগস্ট ১৯৪৭ সালে আমরা এই স্বাধীনতা লাভ করেছি। এর আগে প্রায় দুশাে বছর আমাদের দেশ বিদেশি শক্তির পরাধীন ছিল। আজ আমরা যে স্বাধীনতা লাভ করেছি তার পিছনে আছে বহু শহিদের জীবন দানের ইতিহাস। তাই যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের অমর আত্মার প্রতি শ্রদ্ধা এই স্বাধীনতা দিবসে নিবেদন করি। স্বাধীন ভারতে এই দিনটি অত্যন্ত আড়ম্বরের সঙ্গে উদ্যাপিত হয়। প্রত্যেক জাতির কাছেই তাদের স্বাধীনতা দিবস খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাছেও ১৫ আগস্ট অতি পবিত্র দিন। আমাদের প্রতিজ্ঞা—জীবন দিয়ে আমরা দেশের স্বাধীনতা রক্ষা করব। স্বাধীনতা দিবস - বাংলা রচনা | Bengali Essay on Independence Day | Bangla Paragraph Writing for Class III - VI স্বাধীনতা দিবস - বাংলা রচনা | Bengali Essay on Independence Day | Bangla Paragraph Writing for Class III - VI স্বাধীনতা দিবস - বাংলা রচনা | Bengali Essay on Independence Day | Bangla Paragraph Writing for Class III - VI

গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Village Market | Bangla Paragraph Writing for Class III - VI

গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Village Market | Bangla Paragraph Writing for Class III - VI গ্রামের হাট গ্রামে বেচাকেনার মাধ্যম হল হাট। কতগুলাে গ্রামকে কেন্দ্র করে হাট গড়ে ওঠে। সেই হাটেই গ্রামের মানুষেরা তাদের প্রয়ােজনীয় জিনিস ক্রয়-বিক্রয় করে। কোথাও নদীর ধারে, রাস্তার পাশে আবার কোথাও বা গাছের নীচে হাট বসতে দেখা যায়। আশেপাশের বেশকিছু গ্রামের সঙ্গে হাটের যােগাযােগ থাকে। বিভিন্ন জায়গা থেকে মানুষ গ্রামের হাটে জিনিসপত্র বিক্রি করতে আসে। গােরুর গাড়ি অথবা ভ্যান ও রিক্সা করে হাটে জিনিসপত্র আনা হয়। এ গ্রামে সন্ধে পর্যন্ত মানুষের আনাগােনা চলে ।এই হাটে। এক কথায় হাট হল মানুষের মিলনক্ষেত্র। বিভিন্ন আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব এদের সাথে যােগাযােগ রক্ষা করে হাট। মানুষের সাথে মানুষের সুখ-দুঃখের আদান প্রদান ঘটে এই হাটে। গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Village Market | Bangla Paragraph Writing for Class III - VI গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Village Market | Bangla Paragraph Writing for Class III - VI গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Village Ma...

পাতাল রেল - বাংলা রচনা | Bengali Essay on Metro-Rail | Bangla Paragraph Writing for Class III - VI

পাতাল রেল - বাংলা রচনা | Bengali Essay on Metro-Rail | Bangla Paragraph Writing for Class III - VI পাতাল রেল আমাদের দেশের এক বিস্ময়কর সৃষ্টি পাতাল রেল। মাটির নীচ দিয়ে এই ট্রেন চলাচল করে বলে তাই এর নাম পাতাল রেল। একে ভূগর্ভ রেল বা টিউব রেলও বলা হয়। বিদেশে পাতাল রেল আছে। ভারতবর্ষে কলকাতা ও দিল্লিতে এই রেল চালু রয়েছে। এই রেল পরিকল্পনা তৈরি করে ‘সি এম পিও’। ১৯৭৩ খ্রি. কলকাতায় পাতাল রেলের কাজ শুরু হয়। নােয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত এই ট্রেন চলাচল করে। মােট স্টেশন সংখ্যা চব্বিশটি। বর্তমানে আরও অনেক দূর পর্যন্ত পাতাল রেল চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ট্রেন দ্রুতগামী হওয়ায় খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা যায়। এই ট্রেনে চলাচলের জন্য কিছু সতর্কতা মেনে চলতে হয়। যেমন— প্ল্যাটফর্মে নামার পর বুকিং কাউন্টারে টিকিট সংগ্রহ করতে হয়। গাড়ির দরজায় দাঁড়ানাে যায় না। কারণ দরজা নিজের থেকে বন্ধ হয়। আবার স্টেশনে ট্রেন দাঁড়ালে নিজের থেকে দরজা খুলে যায়। পাতাল রেলে চড়তে সকলের খুব আনন্দ লাগে। পাতাল রেল - বাংলা রচনা | Bengali Essay on Metro-Rail | Bangla Paragraph Wri...

বিদ্যাসাগর সেতু - বাংলা রচনা | Bengali Essay on Vidyasagar Setu | Bangla Paragraph Writing for Class III - VI

বিদ্যাসাগর সেতু - বাংলা রচনা | Bengali Essay on Vidyasagar Setu  | Bangla Paragraph Writing for Class III - VI বিদ্যাসাগর সেতু দ্বিতীয় হুগলি সেতুর নাম বিদ্যাসাগর সেতু। রবীন্দ্র সেতুর পর এই সেতু হাওড়া-কলকাতার মধ্যে আবার সরাসরি যােগাযােগের পথ রচনা করল। ১৯৭২ খ্রিস্টাব্দে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। ৩৮৮ কোটি টাকা ব্যয়ে ১৯৯৩ খ্রিস্টাব্দে এটির কাজ শেষ হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী পি. ভি. নরসিমা রাও জাতির উদ্দেশ্যে এটি উৎসর্গ করেন। এই সেতুটি পৃথিবীর তৃতীয় এবং এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম sxঝুলন্ত সেতু। হুগলি নদীর দু-পাড় থেকে ছুটে আসা দুটি অতিকায় দোলনার সংযােগে সেতুটি তৈরি হয়েছে। দু-পাড়ে দাঁড় করানাে দুটি বিশাল স্তম্ভে অসংখ্য কেন্দ্র।  দিয়ে দোলনা দুটি বাঁধা। সেতুটি ৪৫৭.২ মিটার দীর্ঘ। নীচ দিয়ে জাহাজ চলাচলের জন্য উচ্চতা রাখা হয়েছে ৩৩.৮৭ থেকে ৩৪.৮৮ মিটার। মাঝখানের রাস্তা ২৬ মিটার চওড়া। দু-পাশে ২.৫ মিটার পায় হাঁটার পথ। এই সেতু কলকাতার সঙ্গে পশ্চিম ভারতের সড়কপথে যােগাযােগের পথ সুগম করেছে। এই সেতু দিয়ে দিনে পঁচাশি হাজার যানবাহন ও হাজার হাজা...

দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান - বাংলা রচনা | Bengali Essay on The Contribution of science in Daily Life | Bangla Paragraph Writing for Class III - VI

দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান - বাংলা রচনা | Bengali Essay on The Contribution of science in Daily Life | Bangla Paragraph Writing for Class III - VI দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান মানুষ একদিন আদিম অরণ্যচারী গুহাবাসী জীব হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। বনের অন্যান্য এর সঙ্গে তার কোনাে পার্থক্য ছিল না। তখন মানুষ না জানত আগুন জ্বালাতে, না জানত চাষ করতে, না পারত কাপড় বুনতে। উলঙ্গ আদিম মানুষের দল বনের ফলমূল আর কাঁচা মাংস খেয়ে জীবনধারণ করত। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ জ্ঞান ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে ক্রমশই সভ্যতার বিভিন্ন স্তরের মধ্য দিয়ে শেষ পর্যন্ত আধুনিক বিজ্ঞানের যুগে এসে উপস্থিত হয়েছে। বিজ্ঞানচর্চার ফলে মানুষের জীবনযাত্রা আজ নিরাপদ ও আরামপ্রদ হয়ে উঠেছে। আধুনিক যুগে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা বিজ্ঞাননির্ভর হয়ে উঠেছে। অসুখের জন্য চিকিৎসা, পরিধেয় বস্ত্রাদি, গৃহনির্মাণকৌশল, দ্রুত যােগাযােগের জন্য বেতার-দুরদর্শন, পরিবহণের জন্য দ্রুতগামী যানবাহন আমাদের জীবনে প্রতি মুহুর্তেই বিজ্ঞানের অগ্রগতির কথা মনে করিয়ে দিচ্ছে। বৈজ্ঞানিকেরা আমাদের সুখ-স্বাচ্ছন্দ্যের দিকে তাকিয...

শিষ্টাচার - বাংলা রচনা | Bengali Essay on Etiquette | Bangla Paragraph Writing for Class III - VI

শিষ্টাচার - বাংলা রচনা | Bengali Essay on Etiquette | Bangla Paragraph Writing for Class III - VI  শিষ্টাচার মানুষের সঙ্গে ভদ্র ব্যবহারকে শিষ্টাচার বলে I চেনা অচেনা সকল শ্রেণির লোকের সঙ্গে ভালো ব্যবহার করলে মানুষের জনপ্রিয়তা বাড়ে I মিষ্টি কথা , বিনয়ী ব্যবহারে শত্রুও বশীভৃত হয় । বাল্যকাল থেকে শিষ্টাচার বা ভদ্র ব্যবহার অভ্যাস করতে হয় ৷ স্বার্থ পূরাণের জন্য শিষ্ট ব্যবহারকে নীচতা বলে । শুধু ঘরে নয়, বিদ্যালয়, মহাবিদ্যালয় সর্বত্র শিষ্টাচার পালন করা উচিত I খেলার মাঠেও শিষ্টাচার প্রদর্শন করা একান্ত কর্তব্য। রাস্তাঘাটে চলাফেরা করার সময় মানুষের সঙ্গে ভদ্র আচরণ করলে সর্বত্র পরিবেশ শাস্তি পূর্ণ থাকে । বিয়ে বাড়ি , অনুষ্ঠান , মিটিং মিছিলেও ভদ্র কথাবার্তা ও ব্যবহার করা উচিত I শিষ্টাচারের মধ্য দিয়েই মানুষ অন্যের কাছে প্রিয় ও মহৎ হয়ে ওঠে I শিষ্টাচার - বাংলা রচনা | Bengali Essay on Etiquette | Bangla Paragraph Writing for Class III - VI শিষ্টাচার - বাংলা রচনা | Bengali Essay on Etiquette | Bangla Paragraph Writing for Class III - VI শিষ্টাচার - বাংলা রচনা | Bengali Essay on Etiquette |...

সময়ের মূল্য - বাংলা রচনা | Bengali Essay on The Value of Time | Bangla Paragraph Writing for Class III - VI

সময়ের মূল্য - বাংলা রচনা | Bengali Essay on The Value of Time | Bangla Paragraph Writing for Class III - VI সময়ের মূল্য সময় জলস্রোতের মতো অনবরত বয়ে চলে যাচ্ছে ৷ ঘড়ির কাঁটার মতো তার বিরাম নেই । যে সময় চলে যায় তা আর ফিরে আসে না I কাজেই আমাদের সর্বদা সময়ের সদ্ ব্যবহার করা উচিত I যদি প্রতিদিন স্কুলের পড়া নিয়মিত করা  হয়, তাহলে শিক্ষক মশাই খুশি হন I নিয়মিত এই পাঠে বার্ষিক পরীক্ষার ফলও ভালো হয় I পরীক্ষার সময় রাত জেগে না বুঝে মুখস্থ করে গেলে ফল তো ভালো হয়ই না, এমনকি স্বাস্থ্যও খারাপ হতে পারে । শুধু স্কুলের পড়াশোনার ব্যাপারেই নয়, জীবনের সর্বক্ষেত্রে সময়মতো কাজ না করলে তার ফল ভালো হয় না I যারা প্রথম বয়সে যথার্থ শিক্ষালাভ করে না, পরবর্তী জীবনে তারা কখনও উন্নতি করতে পারে না l বয়স হয়ে গেলে নতুন করে আর শেখবারও সুযোগ থাকে না I ব্যর্থতার ভরে যার জীবন ৷ সময়ের মূল্য - বাংলা রচনা | Bengali Essay on The Value of Time | Bangla Paragraph Writing for Class III - VI সময়ের মূল্য - বাংলা রচনা | Bengali Essay on The Value of Time | Bangla Paragraph Writing for Class III - VI সময়ের মূ...